বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 08
/ ২৯৪
📝 লেখা 📖 পিডিএফ

অবশেষে সদুপদেশ প্রদানকারী দল একদিন বিরোধী নাফরমান দলকে বললো, হয় তোমরা এই গর্হিত কাজ থেকে ফিরে আসো, অন্যথায় আগামীকাল তোমাদের ওপর অবশ্যই আল্লাহর আযাব নাযিল হবে। এরপর আবদুল্লাহ বিন আব্বাস রা. অবাধ্য লোকদের ওপর আযাব নাযিল হওয়ার বিস্তারিত বিবরণ বর্ণনা করে বলেন, এই ঘটনায় আল্লাহ তাআলা দুই দলের পরিণামের কথা উল্লেখ করেছেন : এক. বিরুদ্ধ আচরণকারী ও অবাধ্য লোকদের পরিণাম, যাদেরকে ধ্বংস রূপান্তরিত করে দেয়া হয়েছে এবং দুই. সৎকাজের আদেশ প্রদানকারী ও অসৎ কাজ থেকে নিবৃত্তকারী লোকদের পরিণতি, যারা ওই শাস্তি থেকে নিরাপদ ও সুরক্ষিত রয়েছে। কিন্তু তিনি তৃতীয় দলটি অর্থাৎ, নীরবতা অবলম্বনকারী বামপস্থীদের পরিণাম সম্পর্কে কিছুই উল্লেখ করেন নি। তিনি বলেন, আমার মনে তৃতীয় দল সম্পর্কে এমন এমন চিন্তা-ভাবনার উদয় হয় যা আমি ভাষায় প্রকাশ করা পছন্দ করি না। (অর্থাৎ, যেহেতু তারা ‘সৎকাজের আদেশ ও অসৎ কাজ থেকে বারণ করা'-এর কর্তব্য থেকে বিরত থেকেছে,__যদিও তারা আল্লাহর আদেশ লজ্ঘন ও অবাধ্যাচরণ করে নি__এ-কারণে তারাও আবার কোনো শাস্তির উপযুক্ত সাব্যস্ত না হয়ে পড়ে এবং নাফরমান লোকদের দলভুক্ত করে নেয়া না হয়।) হযরত ইকারাম রা. বলেন, আমি আরজ করলাম, আমি আপনার জন্য কুরবান হয়ে যাই, আপনি এ-ব্যাপারে এত উঁদ্বিগু হবেন না । নিঃসন্দেহে এই তৃতীয় দলও মুক্তিপ্রাপ্ত ও সুরক্ষিত দলেরই অন্তর্ভুক্ত রয়েছে। কেননা, কুরআন মাজিদ তাদের সম্পর্কে বলেছে যে, তারা উপদেশ প্রদানকারী দলকে এ-কথা বলেছে, তোমরা কেনো এমন দলকে উপদেশ প্রদান করছো যাদেরকে আল্লাহ তাআলা অচিরেই ধ্বংস করে দেবেন বা কঠিন শাস্তির মধ্যে নিপতিত করবেন’ সুতরাং, কুরআন তাদের সম্পর্কে স্পষ্টভাবে ব্যক্ত করছে যে, তারা ধ্বংসপ্রাপ্ত হয় নি। অন্যথায় তাদের উল্লেখ করা হতো ধ্বংসপ্রাপ্ত লোকদের সঙ্গে; মুক্তিপ্রাপ্ত ও সুরক্ষিত মানুষদের সঙ্গে তাদের উল্লেখ করা হতো না৷ তা ছাড়া এই দলটি যারা গর্হিত কর্মকাণ্ড করছিলো তাদের কার্যকলাপে নিরাশ হয়েই এসব কথা বলতো । সুতরাং তারা শান্তির উপযুক্ত ছিলো না। হযরত আবদুল্লাহ বিন আব্বাস রা. আমার এসব কথা শুনে অত্যন্ত আনন্দিত হলেন এবং আয়াতগুলোর এমন তাফসির করার জন্য আমাকে পুরস্কৃত করলেন। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।