বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 08
/ ২৯৪
📝 লেখা 📖 পিডিএফ

রূপ লাভ করেছে, আর তবেই না সে মানব হিসেবে অভিহিত হওয়ার যোগ্য হয়েছে। সুতরাং, যদি সত্তার পরিবর্তনের এই প্রদর্শন দিন-রাত বিশ্বনিখিলের জলভাগ ও স্থলভাবে ক্রিয়াশীল থাকে, তবে যদি মানুষ সম্পর্কে এ- বিষয়টি প্রমাণিত হয় যে, বিশেষ অবস্থা ও প্রভাবসমূহ তার মধ্যে এই প্রতিক্রিয়া (2০0০) সৃষ্টি করে দিয়েছে যে, সে মানুষের আকৃতি ও চেহারা-_যা ছিলো তার সৃষ্টির সর্বোচ্চ ও চূড়ান্ত বিবর্তন__-ত্যাগ করে তার সৃষ্টির পেছনের দিকে ওই স্তরে পরিবর্তিত হয়ে গেছে যা পশুর আকৃতির সঙ্গে সংশ্লিষ্ট, তাহলে জ্ঞান ও দর্শনের কোন্‌ তত্ত্বটি তা খণ্ডন করতে পারবে? যাইহোক । কোনো সত্তার ভিন্ন সত্তার রূপ পরিগ্রহ করা জ্ঞান ও যুক্তির দিক থেকে কোনো অসম্ভব বিষয় নয়, যা (যে-প্রশ্বটি) আসহাবে সাবৃতের আকৃতি বিকৃত হওয়ার ক্ষেত্রে উত্থাপিত হতে পারে। আসলে ব্যাপার এই যে, এমন ঘটনা ঘটেছিলো কি-না তা যুক্তি ও জ্ঞানের সঙ্গে সম্পর্কিত নয়; বরং তা ইতিহাস ও সহিহ রেওয়ায়েতের সঙ্গে সংশ্লিষ্ট। আর যখন কুরআন মাজিদের নির্ভুল ও নিশ্চিত জ্ঞান এই ঘটনাকে পরিষ্কারভাবে ব্যক্ত করেছে এবং পূর্ববর্তী ও পরবর্তী সকল উলামায়ে কেরাম এই ঘটনার তাফসিরে ‘আকৃতির প্রকৃত বিকৃতি' স্বীকার করে আসছেন, তখন কেবল এ-কারণে যে, আমরা সাধারণভাবে এ-ধরনের ঘটনা দেখতে পাই না, এ-সত্যকে অস্বীকার বা অবিশ্বাস করা যাবে না। কেননা, কোনো বস্তুকে দেখতে না পাওয়া বা তা দৃষ্টিগোচর না হওয়ার দ্বারা এটা অবধারিত হয় না যে, বাস্তবে ওই বস্তুটির অস্তিত্ব নেই বা হতে পারে না। এতত্তিন্ন বিখ্যাত চিকিৎসক ও চিকিৎসাশাস্ত্রে বিশেষজ্ঞ জনাব যাকারিয়া রাযি কুষ্ঠরোগের (1€1৩5)) আলোচনা করে এর বিভিন্ন প্রকারের কথা বলেছেন। তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ও ভয়ঙ্কর প্রকার এটিকে বলেছেন যে, শরীরে বিষ ছড়িয়ে গিয়ে রক্ত এতটাই নষ্ট হয়ে যায় যে তা ধমনী ও শিরাগুলোর মধ্যে সঙ্কোচন সৃষ্টি করে দেয়। আর এর ফলে রোগীর দেহ একটি ঘৃণ্য ও নিকৃষ্ট বানরের মতো দৃশ্যমান হতে থাকে। এই পর্যায়ে পৌছে ব্যাধি চিকিৎসাহীন হয়ে পড়ে । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।