পারে, তবে মানুষের বানরের সত্তায় রূপান্তরিত হওয়া কী কারণে অসম্ভব বলে বিবেচিত হবে? কেনো, তারা কি এটা দাবি করে না যে, প্রতিটি বস্তুর প্রতিক্রিয়া (reaction) সম্ভবও বটে, এবং বাস্তব ও দৃশ্যমানও বটে সুতরাং, এই মূলনীতি অনুসারে যদি এটাও প্রমাণিত হয়ে যায় যে, যেভাবে একটি নিকৃষ্ট সত্তা উৎকৃষ্ট সত্তায় রূপান্তরিত হতে পারে, তেমনিভাবে কখনো কখনো বিশেষ পরিবেশ ও প্রতিকূল প্রভাবের ফলে উৎকৃষ্ট সত্তা নিকৃষ্ট সত্তায় পরিবর্তিত হতে পারে। তো, আধুনিক জ্ঞানীদের কাছে এই তত্ব অস্বীকার করার কী দলিল আছে এবং এখানে প্রতিক্রিয়া (reaction) কেনো তার ক্রিয়া করতে পারবে না? বর্তমান পৃথিবীতে একটি সত্তার অন্য সত্তায় রূপান্তরিত হওয়া কোনো দার্শনিক তত্ত্ব বা থিওরিতে সীমাবদ্ধ নয়; বরং প্রতিদিন লাখ লাখ পরিমাণে ঘটে যাচ্ছে এবং চোখের সামনে দৃশ্যমান হচ্ছে। তা এভাবে যে, এ-বিষয়টি শত শত বছর ধরে জটিল সমস্যা হয়ে থেকে গেছে যে, মানব সৃষ্টির প্রথম বীজ (শুক্র) কী কী ধাপ অতিক্রম করে মানুষের আকার ধারণ করে। কুরআন মাজিদ এ-প্রসঙ্গে যেসব ধাপের কথা উল্লেখ করেছে, প্রাচীনকালের মুফাস্্সিরগণ সে-ধাপগুলোর স্বরূপ বিশ্লেষণে হয় তো মোটামুটি ব্যাখ্যার মাধ্যমে কাজ চালিয়েছিলেন অথবা ওই যুগের জ্ঞানগত গবেষণা কুরআনের যতটুকু সহযোগিতা করছিলো সে-অনুযায়ী কিছু বিস্তারিত ব্যাখ্যা পেশ করেছিলেন। কিন্তু এসবকিছু তত্ত্ব ও বাস্তব পরিণতিতে সীমাবদ্ধ ছিলো, এ-কারণে কুরআন মাজিদের বর্ণনাকৃত তত্ত্বের পূর্ণাঙ্গ ব্যাখ্যা ও বিশ্লেষণ সামনে আসছিলো না। কিন্তু এখন এ-বিষয়টির ক্ষেত্রে জ্ঞানগত গবেষণা তাত্ত্বিক পর্যায় পেরিয়ে চাক্ষুষ দৃশ্যমানতার পর্যায়ে উন্নীত হয়েছে। মাতৃগর্ভে মানব শুক্রকীটের ওপর পূর্ণাঙ্গ মানুষের আকার ধারণ করা পর্যন্ত যে- ক্রমবিকাশ ও ক্রমবিবর্তন ঘটে তা বিজ্ঞান ও চিকিৎসা শাস্ত্রের আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে পর্যবেক্ষণ করে বিশুদ্ধভাবে জানা গেছে। আর এটা প্রমাণিত হয়েছে যে, এ-বিষয়ে কুরআন মাজিদ শুক্র (4), জমাট রক্ত www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।