এবং তারা আসহাবে সাবৃত-সম্পর্কিত আয়াতে আকৃতির প্রকৃত বিকৃতিকেই উদ্দেশ্য বলছেন। যেমন : আল্লামা ইবনে কাসির রহ. হযরত আবদুল্লাহ বিন আব্বাস রা., কাতাদাহ, রাবি বিন আনাস, আবুল বাকা, যাহ্হাক এবং জমহুর উলামায়ে কেরামের বক্তব্যসমূহ উদ্ধৃত করার পর লিখেছেন ad) 2S Lb Ne Ou LHL Na oF BY ln 2 PAY OL sf coud fh Ue Y Up ON GE) eg Of pd aF) Aa Hy SI EF “আমি বলি, এখানে উলামায়ে কেরামের অভিমত উল্লেখ করার উদ্দেশ্য হলো সেগুলোর সঙ্গে মুজাহিদ রহ.-এর এই__ তাদের বিকৃতি ছিলো অর্থগত ও অভ্যন্তরীণ, আকৃতির পরিবর্তন নয়__বক্তব্যের বৈপরীত্য বর্ণনা করা : বরং সত্য হলো, অভ্যন্তরীণ ও আকৃতিগত-_উভয় দিক থেকে বিকৃতি ঘটেছিলো ।”** আলোচ্য বিষয়ের উল্লিখিত দিকটি কুরআন ও হাদিসের সঙ্গে সম্পর্কিত ছিলো। বাকি থাকলো বিবেক ও যুক্তির দিকটি । এদিকে লক্ষ করেও সহজে বলা যায় যে, এমন বিকৃত হয়ে যাওয়া যুক্তির দিক থেকেও অসম্ভব নয়। তা এইজন্য যে, এ-ব্যাপারটি যদি বুদ্ধি ও জ্ঞানের দিক থেকে বিস্ময়কর বোধ হয়, তবে শুধু এতটুকু যে, একটি সত্তা কী করে অন্য সত্তায় রূপান্তরিত হয়ে যেতে পারে? কিন্তু সত্তার পরিবর্তনের ঘটনা প্রাচীন ও আধুনিক উভয় দার্শনিক ধারাতেই স্বীকৃত বিষয়গুলোর মধ্যে পরিগণিত হয়েছে। আর আধুনিক দর্শনের বিবর্তনবাদ (theory of ev০lu॥ti০n)-এর ভিত্তি ও বুনিয়াদ তো কেবল এ-বিষয়টিরই ওপর নির্ভরশীল যে, একটি সত্তার অন্য সত্তায় রূপান্তরিত হয়ে যাওয়া কেবল সম্ভবই নয়; বরং অস্তিত্ব ও অনস্তিত্বের জগতেও তা ঘটছে। বিবর্তনের অহ্রহই ঘটছে। সুতরাং, যদি একটি গরিলা বা শিম্পাঞ্জি জাতীয় বানর নিজের সত্তা থেকে পরিবর্তিত হয়ে মানবিক সত্তায় রূপান্তরিত হতে ** তাফসিরে ইবনে কাসির, সুরা মায়িদা www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।