বহনকারী গর্দভ!"** মুজাহিদের দিক থেকে এটি বিশুদ্ধ সনদ । এটি অভিনব বক্তব্য । এখানে ও অন্যান্য সুরায় এ-প্রসঙ্গে যা বর্ণিত হয়েছে, এই বক্তব্য তার বাহ্যিক অর্থের বিপরীত ।”*৬ জমহুর উলামায়ে কেরামের বিপরীতে মুজাহিদ রহ. একা এই বক্তব্য প্রদান করেছেন। তা ছাড়া তার বক্তব্য কুরআনের প্রকাশ্য ভাবেরও বিপরীত । তা এ-কারণে যে, সুরা বাকারায় বিকৃতির ঘটনাকে উল্লেখ করার পর বলা হয়েছে যে, এই শাস্তি যেমন নাফরমান ও অবাধ্য লোকদের কৃতকর্মের ফল প্রদানের জন্য জরুরি ছিলো, তেমনিভাবে তাতে এই হেকমত ও কল্যাণকামিতাও ছিলো, যেনো দেহমনকে অবশ- করে-দেয়া এই ঘটনা আশপাশের অধিবাসীদের জন্য উপদেশ গ্রহণের উপকরণ হয়ে যায়। যেমন : আল্লাহ তাআলার ইরশাদ করেছেন_ ELD cps AE Uy Gd 55 US UST Wild আমি তা তাদের সমসাময়িক ও পরবর্তীদের শিক্ষাগ্থহণের জন্য দৃষ্টান্ত ও মুত্তাকিদের জন্য উপদেশ-স্বরূপ করেছি ।” [সুরা বাকারা : আয়াত ৬৬) সুতরাং, বিকৃতির এই শাস্তি যদি অন্তরের বিকৃতির মধ্যেই সীমাবদ্ধ থাকতো, তবে আশপাশের অধিবাসীদের জন্য তা কেমন করে ভীত হওয়া ও উপদেশ গ্রহণের উপকরণ হবে? কারণ, অন্তরের বিকৃতির অর্থ তো এই যে, শাস্তিপ্রাপ্তরা হেদায়েত ও সৎপথ প্রাপ্তি থেকে বঞ্চিত হয়েছে। কিন্তু এই বিষয়টি তো অন্য মানুষের চোখে দৃশ্যমান ও অনুভুত হতে পারে না; বরং এটি একটি অভ্যন্তরীণ বিষয়, যাকে অন্য মানুষ ফল ও পরিণাম দর্শন বা অনেক অভিজ্ঞতা লাভের পরেই কেবল জানতে পারে। তা ছাড়া হেদায়েত কবুল না করা অথবা হেদায়েতকে অস্বীকার করার বিষয়টি তো কেবল ওই মুষ্টিমেয় লোকের জন্য নির্দিষ্ট নয়; বরং তা প্রত্যেক নবীর দাওয়াত ও তাবলিগের সময়ই ঘটতে থাকে। অতএব, যদি আসহাবে সাবত বা শনিবারঅলাদের ধারাবাহিক অবাধ্যতার ফলে “*' আহলে কিতাবদের তাওরাত ও ইঞ্জিল পাঠ করা তারপর সে-অনুযায়ী আমল না করার দৃষ্টান্ত গাধার পিঠে কিতাবের বোঝা চাপানোর মতো । [সুরা জুমআ : আয়াত ৫] তাফসিরে ইবনে কাসির, সুরা বাকারা । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।