বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 08
/ ২৯৪
📝 লেখা 📖 পিডিএফ

ইকরামা, মুজাহিদ, কাতাদা, সুদ্দি, কবির এবং একটি রেওয়ায়েতে হযরত আবদুল্লাহ বিন আব্বাস রা. থেকে বর্ণনা করা হয়েছে যে, ওই জায়গাটির নাম ছিলো আইলাহ (:;)। তা লোহিত সাগরের তীরে অবস্থিত ছিলো। আরবের ভূগোল বিশারদগণ বলেন, যখন কোনো ব্যক্তি পাশে লোহিত সাগরের তীরে এই জনপদটিকে দেখতে পেতো । অথবা বলুন যে, মিসরের কোনো ব্যক্তি যদি মক্কা মুকাররমার উদ্দেশে যাত্রা করে, তবে পথিমধ্যে সে এই শহরটিকে দেখতে পায়_-এই বক্তব্যটি মতের দিক থেকে প্রবল ॥8* ঘটনাটির কাল শাহ আবদুল কাদির রহ. (নাওওয়ারাহু মারকাদাহু) এবং তার অনুসরণে অন্য কয়েকজন মুফাস্্‌সির বলেন, এই ঘটনা হযরত দাউদ আ.-এর যুগে ঘটেছিলো । কিন্তু ইবনে জারির, ইবনে কাসির, ইবনে হাইয়ান ও ইমাম রাযি রহ.-এর মতো উচ্চ মর্যাদাসম্পর্ন মুফাস্্‌সিরগণের বর্ণনারীতি এবং কুরআন মাজিদের বর্ণনাশৈলী থেকে উল্লিখিত উক্তিটি সঠিক বলে মনে হয় না। কেননা, কুরআন মাজিদ সুরা আ'রাফে এই ঘটনা কিছুটা বিস্ত রিতভাবে বর্ণনা করেছে। ওখানে বলা হয়েছে যে, এই ঘটনা ঘটার সময় বর্ণিত জনপদের অধিবাসীরা তিনভাগে বিভক্ত হয়ে পড়েছিলো। তাদের মধ্যে একটি দল নাফরমান এবং বাহানা ও কৌশল অবলম্বনকারীদের হেদায়েতের পথে অটল রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছিলো । সুতরাং এই ঘটনা যদি হযরত দাউদ আ.-এর যুগে ঘটে থাকতো, তবে এই কথা (একটি দলের হেদায়েতের পথ প্রদর্শন) ধারণা থেকে দূরে থাকতো এবং কুরআনের বর্ণনাভঙ্গি থেকেও দূরে থাকতো। কেননা, কুরআন মাজিদ এ-ক্ষেত্রে মানুষের একটি বিরাট দলের ওপর আল্লাহর আযাব, অর্থাৎ, মানুষকে পশুতে রূপান্তরিত করে দেয়ার শাস্তির কথা উল্লেখ করছে এবং এই প্রসঙ্গে ওই যুগের নবীর কথা মোটেই উল্লেখ করছে না। কুরআন এ- কথাও বলছে না, অবাধ্যাচরণকারী সম্প্রদায় এবং তাদের নবীর সঙ্গে ** তাফসিরে ইবনে কাসির, সুরা আ'রাফ, আয়াত ১৬৩; ফাতহুল বারি, ৬ষ্ঠ খণ্ড www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।