বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 08
/ ২৯৪
📝 লেখা 📖 পিডিএফ

“(হে নবী,) তাদেরকে সমুদ্র-তীরবর্তী জনপদের অধিবাসীদের সম্পর্কে দিন মাছ পানিতে ভেসে তাদের কাছে আসতো । কিন্তু যেদিন তারা শনিবার উদ্যাপন করতো না সেদিন মাছেরা তাদের কাছে আসতো না। এইভাবে আমি তাদেরকে পরীক্ষা করেছিলাম, যেহেতু তারা সত্যত্যাগ করতো । স্মরণ করো, (যেসব সৌভাগ্যবান ব্যক্তি নাফরমানদের নসিহত করতো) তাদের একদল বলেছিলো, ‘আল্লাহ যাদেরকে (তাদের দুর্ভাগ্যের কারণে) ধ্বংস করবেন অথবা কঠোর শাস্তি দেবেন, তোমরা তাদেরকে সদুপদেশ দাও কেনো?’ তারা বলেছিলো, ‘তোমাদের প্রতিপালকের কাছে (কিয়ামতের দিন) দায়িত্ব-মুক্তির জন্য (যে, আমরা আমাদের দায়িত্ব পালন করেছি) এবং যাতে তারা (তাদের নাফরমানি) সাবধান হয়ে যায়, এইজন্য ।' যে-উপদেশ তাদেরকে দেয়া হয়েছিলো তারা যখন তা ভুলে যায়, তখন যারা অসৎ কাজ থেকে নিবৃত্ত করতো তাদেরকে আমি উদ্ধার করি এবং যারা জুলুম করে তারা কুফরি করতো বলে আমি তাদেরকে কঠোর শাস্তি দিই । তারা যখন গুদ্ধত্যের সঙ্গে নিষিদ্ধ কাজ করতে লাগলো তখন তাদেরকে বললাম, ‘ঘৃণিত বানর হও ।'” [সুরা আ'রাফ : আয়াত ১৬৩-১৬৬] he) SE ab) dt LS 2 alt ie Lp US in Ts SS spe Ih ofp UGG Ts df Chal Ey Ly AN ot GAIL 5) pm) jl “(হে নবী,) বলো, ‘আমি কি তোমাদেরকে তার চেয়ে নিকৃষ্ট পরিণামের সংবাদ দেবো যা আল্লাহর কাছে আছে? যাকে আল্লাহ লানত করেছেন, যার ওপর তিনি ক্রোধান্বিত, যাদের কতককে তিনি বানর ও কতককে শূকর করেছেন এবং যারা তাগুতেরঃ* ইবাদত করে, মর্যাদায় তারাই নিকৃষ্ট এবং সরল পথ থেকে সর্বাধিক বিচ্যুত ।”’ (অর্থাৎ, হে বনি ইসরাইল, আমরা নিকৃষ্টতম বিনিময় পাওয়ার উপযোগী নই; বরং “* তাগুতের আভিধানিক অর্থ সীমালজ্ঘনকারী, দুচ্ছৃতির মূল বস্তু, যা মানুষকে বিভ্রান্ত করে ইত্যাদি । শয়তান, কল্পিত দেবদেবী এবং যাবতীয় বিভ্রান্তিকর উপায়-উপকরণ 'তাগুতের' অস্তর্ভুক্ত। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।