বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 08
/ ২৯৪
📝 লেখা 📖 পিডিএফ

তাদের কথা শুনে সৌভাগ্যবান দলের দ্বিতীয় অংশ বললো, এইজন্য আমরা তাদেরকে সবসময় উপদেশ দিয়ে যেতে চাই, যাতে কিয়ামতের দিন আমরা মহান প্রতিপালকের সামনে এই ওজর পেশ করতে পারি যে, আমরা শেষ পর্যন্ত তাদেরকে বুঝিয়েছি এবং ‘অসৎ কাজ থেকে নিষেধ করা’-এর দায়িত্‌ পালন করেছি । কিন্তু তারা কিছুতেই আমাদের কথা শোনে নি। তারপরও আমরা হতাশ হয় নি; বরং আমরা আশা ধরে রেখেছিলাম যে, এটা আশ্চর্যের বিষয় নয় যে, তাদেরকে তওফিক দেয়া হবে এবং তারা তাদের হীন কাজ থেকে বিরত থাকবে। যাইহোক । কৌশল অবলম্বনকারী দল তাদের কৌশলের ওপরই অটল থাকলো। তারা শনিবারের পবিত্রতা এবং এই দিনে শিকারের নিষেধাজ্ঞামূলক বিধান থেকে ঢূড়ান্তরূপে উদাসীন ও বেপরোয়া হয়ে পড়লো এবং ভয়শূন্য ও নির্ভিক হয়ে গেলো। তখন অক্মাৎ আল্লাহ তাআলার আত্মমর্যাদায় আঘাত লাগলো এবং অবকাশ প্রদানের বিধান পাকড়াও করার রূপ পরিগ্রহ করলো। আল্লাহ তাআলার নির্দেশ চলে এলো যে, যেভাবে তোমরা আমার বিধানের আসল রূপ ও চেহারাকে বাহানা ও কৌশল উদ্ভাবনের মাধ্যমে বিকৃত করে দিয়েছো, কর্মফলের বিধান অনুসারে একইভাবে তোমাদের আসল রূপ ও আকৃতিতে বিকৃত করে দেয়া হচ্ছে। যাতে একই জাতীয় কর্ম (বিকৃতি) দ্বারা কর্মফল প্রকাশের ফলে অন্যরা উপদেশ ও শিক্ষা গ্রহণ করে। ফলে আল্লাহ তাআলা ‘কুন’ (হয়ে যাও) শব্দের ইঙ্গিতে তাদেরকে বানর ও শুকরের আকৃতিতে বিকৃত করে দিলেন। তারা মনুষ্যত্বের মর্যাদা থেকে বঞ্চিত হয়ে হীন ও লাঞ্চিত জন্ত-জানোয়ারে রূপান্তরিত হয়ে গেলো । মুফাস্্‌সিরগণ বলেন, সৌভাগ্যবান দলের যে-অংশটি তাদেরকে মন্দ কাজ থেকে বারণ করার দায়িত্ব পালন করছিলো, যখন দেখলো যে অবাধ্যাচারী ও নাফরমানদের দল কিছুতেই সত্যের প্রতি কর্ণপাত করছে না, তখন বাধ্য হয়ে তারা নাফরমানদের সঙ্গে সহযোগিতা বর্জন করলো এবং তাদের সঙ্গে পানাহার, কেনা-বেচা, মোটকথা যাবতীয় যৌথ সামাজিক কর্মকাণ্ড বন্ধ করে দিলো। এমনকি নিজেদের বাড়ি-ঘরের দরজা পর্যন্ত তাদের জন্য বন্ধ করে দিলো। যেনো নাফরমানদের সঙ্গে কোনো ধরনের সম্পর্কই অবশিষ্ট না থাকে। ফলে যেদিন পাপাচারীদের www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।