বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 08
/ ২৯৪
📝 লেখা 📖 পিডিএফ

অবলম্বন করছি সেগুলো তো নিষিদ্ধ নয়। তাদের অন্তর যদিও তাদেরকে এ-ব্যাপারে তিরস্কার করতো, কিন্তু স্বভাবের বক্রতা তাদেরকে এই জবাব প্রদান করে সান্ত্বনা দিতো, আমাদের এসব অজুহাত অবশ্যই আল্লাহর দরবারে গৃহীত হবে। সত্য কথা এই যে, তারা ধর্মের বিধি-বিধানের ওপর সততা ও নিষ্ঠার সঙ্গে আমল করতো না। এজন্যই তারা শরিয়তগ্রাহ্য কৌশল উদ্ভাবন করে শরিয়তের বিধি-বিধান পালন থেকে অব্যাহতি চাচ্ছিলো। তারা নিজেরা প্রবঞ্চনায় লিপ্ত ছিলো এবং অন্য মানুষকেও বিপথগামী করছিলো। শেষমেশ ফল এই দাড়ালো যে, এই কতিপয় কৌশল অবলম্বনকারী ব্যক্তির কর্মকাণ্ডের কথা অন্য কৌশল অন্বেষণকারীরাও জেনে গেলো এবং তাদের অনুসরণ করতে শুরু করলো। এইভাবে বনি ইসরাইলের বিরাট এক দল কৌশল ও বাহানার অন্তরালে থেকে শনিবারের পবিত্রতার বিরোধিতা ও লঙ্ঘন করতে লাগলো। এই দলটির এ-ধরনের ইতর কার্যকলাপ দেখে ওই বসতিরই একটি তাদেরকে এই হীন কাজ থেকে বিরত রাখার চেষ্টা করলো । এভাবে তারা ‘সৎকাজের আদেশ প্রদান এবং অসৎ কাজ থেকে নিষেধ করা'’-এর কর্তব্য পালন করলো । কিন্তু ওরা তাদের কথার কোনো পরোয়াই করলো না; বরং নিজেদের হীন কর্মকাণ্ডের ওপরই অটল থাকলো। তখন সৌভাগ্যবান দলটি দুই ভাগে বিভক্ত হয়ে পড়লো । তাদের একদল অন্য দলকে বললো, এইসব লোককে উপদেশ দেয়া ও বুঝানো নিরর্থক, তারা তাদের হীন কর্মকাণ্ড থেকে কিছুতেই বিরত হবে না। কারণ, তারা যদি তাদের কাজটিকে পাপই মনে করতো, তখন হয়তো আশা করা যেতো যে, কোনো এক সময় তারা বিরত হবে এবং তওবা করবে । কিন্তু তারা শরিয়তগ্রা্য কৌশল আবিষ্কার করে তাদের গর্হিত কাজের ওপর ভালোত্বের আচ্ছাদন লাগিয়ে দিতে চাচ্ছে। ফলে আমাদের এই বিশ্বাস হচ্ছে যে, এই দলের ওপর খুব শিগগিরই আল্লাহর আযাব এসে পড়বে। হয়তো তাদেরকে ধ্বংস করে দেয়া হবে, অথবা কোনো কঠিন শান্তিতে তাদেরকে নিপতিত করে দেয়া হবে। সুতরাং তাদেরকে বারণ করো না। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।