গভীরে লুকিয়ে থাকতো । আর শনিবারে মাছদেরকে পানির ওপর ভাসমান দেখা যেতো । এই ঘটনার সঙ্গে আল্লাহ তাআলা তাদের পরীক্ষায় ফেললেন এবং তাদের ঈমানের পরীক্ষা নিলেন। অবশেষে শনিবার ব্যতীত সপ্তাহের অন্যান্য দিন মাছ শিকার করা অত্যন্ত কঠিন হয়ে দাড়ালো । ছয় দিন এই অবস্থা বিরাজমান থাকতো যে, লোহিত সাগরে যেনো মাছের নাম-গন্ধও নেই। কিন্তু শনিবার আসামাত্র এত বেশি পরিমাণ মাছ পানির ওপর ভাসমান থাকতো যে, জাল ও বড়শি ছাড়াই কেবল হাত দিয়ে সহজেই মাছ শিকার করা যেতো । বনি ইসরাইল কিছুকাল ধৈর্যের সঙ্গে এই অবস্থা প্রত্যক্ষ করলো। কিন্তু শেষ পর্যন্ত তারা ধৈর্য ধরে থাকতে পারলো না । তাদের মধ্যে কিছু কিছু লোক গোপনীয় পথে এমন কৌশল উদ্ভাবন করলো, যাতে এটা প্রকাশ না পায় যে তারা শনিবারের বিধানের বিরোধিতা ও লজ্ঘন করছে, আবার শনিবার দিন অধিক পরিমাণে মাছের আগমন থেকেও ফায়দা হাসিল করতে পারে। তাদের মধ্যে কিছু লোক জুমআর দিন সন্ধ্যায় লোহিত সাগরের পাশে গর্ত খনন করে রাখতো এবং সাগর থেকে ওই গর্ত পর্যন্ত নদীর মতো নালা কেটে রাখতো । শনিবারে মাছের ঝাক পানির ওপর ভেসে উঠতো । তখন তারা সাগরের পানি ছেড়ে দিতো, যাতে ওই পানি গর্তের দিকে প্রবাহিত হতে পারে। এইভাবে নালা দিয়ে পানির প্রবাহের সঙ্গে মাছও গর্তের মধ্যে গিয়ে প্রবেশ করতো। তারপর শনিবার দিনটি চলে যাওয়ার পর রোববার ভোরে তারা গর্ত থেকে মাছগুলো ধরে কাজে লাগাতো। আবার কিছু লোক জুমআর দিন সাগরে জাল ও বড়শি ফেলে রাখতো, যাতে শনিবারে মাছ এসে ওগুলোতে ফেঁসে যায়। তারপর রোববার সকালে তারা বড়শি ও জালে আটকে-যাওয়া মাছগুলোকে ধরে আনতো। এ-ধরনের কৌশলে সফল হওয়ায় তাদেরকে বেশ পুলকিত দেখা যেতো । যখন উলামায়ে হক ও উম্মতের মুখলিস বান্দাগণ তাদেরকে এ- ধরনের কাজ থেকে বারণ করতেন, তখন তারা বারণকারীদেরকে এই করো না । আমরা আল্লাহর এই নির্দেশ মান্য করি বলেই শনিবারে শিকার করি না; বরং রোববারে শিকার করি। আর আমরা যেসব কৌশল www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।