Yu hf ip SPN PS DE YS es jh LUIS ly Cl Sd i od alah DOB py 050 আবু হুরায়রা রা. ও রিবয়ি বিন হিরাশ রহ. হযরত হুযায়ফা রা. থেকে বর্ণনা করেন, তারা দুজন বলেন, রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে জুমআর দিন থেকে বঞ্চিত করে দিয়েছেন। ইহুদিদের (ইবাদতের) জন্য শনিবার দিনটি নির্ধারিত করে দিয়েছিলেন। আর খ্রিস্টানদের (ইবাদতের) জন্য নির্দিষ্ট করে দিয়েছিলেন রবিবার দিনটি । এরপর আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন এবং জুমআর দিবসের ব্যাপারে আমাদের পথ প্রদর্শন করেছেন। এইভাবে জুমআর দিন, শনিবার ও রবিবার ভিন্ন ভিন্ন উম্মতের জন্য নির্ধারিত হয়ে গেলো। এইভাবে তারা কিয়ামতের দিন আমাদের অনুসারী হবে। দুনিয়ার অধিবাসীদের মধ্যে আমরা সবার শেষে এসেছি, কিয়ামতের দিন (আমলের বিনিময়ের হিসেবে) আমরাই হবো অগ্রবর্তী । সব মানুষের আগে আমাদেরই মীমাংসা করা হবে।”২ শনিবারের পবিত্রতা সম্পর্কে হযরত মুসা আ.-এর বিধানে বনি ইসরাইলের প্রতি যে-নির্দেশনা প্রদান করা হয়েছিলো তা তাওরাতের নিম্নবর্ণিত বক্তব্য থেকে জানা যায় : “এরপর আল্লাহ তাআলা হযরত মুসা আ.-এর সঙ্গে কথোপকথন করে বললেন, তুমি বনি ইসরাইলকে বললো, তোমরা আমার শনিবারগুলোকে পালন করো। কারণ তা আমার ও তোমাদের মধ্যে তোমাদের যুগের নিদর্শন। যেনো তোমরা জানতে পারো, আমি আল্লাহ তোমাদের পবিত্রকারী। সুতরাং তোমরা শনিবারকে মান্য করো। কেননা, তা তোমাদের জন্য পবিত্র । যে-কেউ শনিবারকে পবিত্র গণ্য করবে না তাকে হত্যা করা হবে। যারা এই দিনে কোনো কাজ করবে তারা তাদের সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। ছয় দিন কাজ করবে; কিন্তু সপ্তম দিনটি বিশ্রামের জন্য_-তা শনিবার । আল্লাহ তাআলার উদ্দেশে তা পবিত্র । সুতরাং, বনি ইসরাইল শনিবারকে মান্য করবে এবং তাকে “২ সহিহ মুসলিম : আয়াত ২০১৯ ৷ কাসাসুল কুরআন (৮ম) - ৩ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।