হযরত মুসা আলাইহিস সালাম প্রথমে তাদেরকে উপদেশ ও দিকনির্দেশনা প্রদান করলেন : তারা যেনো তাদের অন্যায় গৌ ধরা থেকে বিরত থাকে এবং মিল্লাতে ইবরাহিমের এই বৈশিষ্ট্যকে যা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় ও প্রিয়__হাতছাড়া হতে না দেয় । কিন্তু যখন তাদের জেদ সীমা ছাড়িয়ে গেলো, আল্লাহ তাআলার ওহি হযরত মুসা আ.-কে জানিয়ে দিলো যে, তাদের অন্যায় গৌ ধরে থাকার ফলে আল্লাহ তাআলা জুমআর দিনের সৌভাগ্য ও বরকতকে তাদের থেকে ফিরিয়ে নিয়েছেন এবং তাদের দাবি মঞ্জুর করে তাদের জন্য সপ্তাহের শনিবারকে জুমআর দিনের স্থলাভিষিক্ত করে দিয়েছেন। সুতরাং আপনি তাদেরকে জানিয়ে দিন, তারা তাদের কাঙ্তিক্কত এই দিবসের শ্রেষ্ঠত্বের প্রতি দৃষ্টি ও মনোযোগ রাখে এবং তার মর্যাদা রক্ষা করে। আমি শনিবারে তাদের জন্য কেনা-বেচা, ব্যবসা-বাণিজ্য, কৃষিকাজ ও শিকার করা নিষিদ্ধ করেছি এবং এই দিবসটিকে কেবল ইবাদতের জন্য নির্ধারিত কয়ে দিয়েছি। কুরআন মাজিদেও সংক্ষিপ্ত আকারে বনি ইসরাইল তাদের নবী হযরত মুসা আ.-এর সঙ্গে সপ্তাহের মধ্যে একটি দিন ইবাদতের জন্য নির্ধারিত করার ব্যাপারে যে-বাদানুবাদ করেছিলো তার উল্লেখ রয়েছে LG ps fod EY) OF ad 1A ph le Cao fat UY) (Ure 00) OASYS 43 YS Ls “শনিবার পালনঃ* তো কেবল তাদের জন্য বাধ্যতামূলক করা হয়েছিলো, যারা এ-সম্পর্কে মতভেদ করতো । যে-বিষয়ে তারা মতভেদ করতো, তোমার প্রতিপালক তো অবশ্যই কিয়ামতের দিন সে-বিষয়ে তাদের বিচার-মীমাংসা করে দেবেন।” [সুরা নাহল : আয়াত ১২৪] হযরত মুসা আ. শনিবারকে ইবাদতের জন্য নির্দিষ্ট করে দেয়ার পর বনি ইসরাইল থেকে দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করলেন : তারা এই দিবসের পবিত্রতা ‘* ত্যরত ইবরাহিম আ.-এর শরিয়তে "শনিবার পালনের' বিধান ছিলো না। বনি ইসরাইল হযরত মুসা আ.-এর বিরোধিতা করে নিজেদের জন্য তা নির্ধারণ করেছিলো। কিন্তু তাতেও তারা সীমালজ্ঘন করেছে। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।