কুরআন মাজিদ ও আসহাবে সাবৃত কুরআন মাজিদে সুরা বাকারা, সুরা নিসা, সুরা মায়িদা ও সুরা আ’রাফে আসহাবে সাবৃতের আলোচনা করা হয়েছে। তার বিস্তারিত বিবরণ নিম্নবর্ণিত ছক থেকে প্রকাশ পাচ্ছে: সুরা সুরার নাম আয়াত সঘ্যা ২ সুরা আল-বাকারা ৬৫-৬৬ ২ 8 সুরা আন-নিসা 8৪৭ ১ ৫ সুরা মায়িদা ৬০ ১ ৭ সুরা আল-আ’রাফ ১৬৩-১৬৬ 8 সাবৃত ও তার মর্যাদা কাসাসুল কুরআনের পেছনের আলোচনায় এ-কথা স্পষ্ট হয়ে গেছে যে, হযরত ইবরাহিম আ.-এর যুগ থেকেই তার দুই বংশশাখা বনি ইসমাইল ও বনি ইসহাকের মাধ্যমে দীনে হানিফ বা আল্লাহ তাআলার সত্যধর্মের শিক্ষার ধারা দেশ ও জাতিসমূহের মধ্যে বিস্তৃতি লাভ করেছে। এ-কারণে উভয় শাখার মধ্যে ‘শাআয়িরুল্লাহ' বা আল্লাহ তাআলার নিদর্শনসমূহ সম্পর্কে একই মূলনীতি পাওয়া যাচ্ছে। কিন্তু হযরত ইসহাক আ.-এর পুত্র হযরত ইসরাইল (ইয়াকুব) আলাহিস সালাম-এর বংশধরগণ_ যাদেরকে বনি ইসরাইল নামে অভিহিত করা হয়__তাদের যুগে আম্বিয়ায়ে কেরামের বিরোধিতা ও তাদের সঙ্গে কলহে লিপ্ত হয়ে কোনো কোনো মুআমালার ক্ষেত্রে কঠোরতা ও বাড়াবাড়ির বিধান এবং কোনো কোনো মুআলামালার ক্ষেত্রে ইবরাহিমি ধর্ম থেকে পৃথক বিধানের বোঝা নিজেদের কাধে উঠিয়ে নিয়েছিলো। যেমন : হযরত ইবরাহিম আলাইহিস সালাম তার উম্মতের মধ্যে আল্লাহ তাআলার ইবাদতের জন্য সপ্তাহের সাত দিনের মধ্যে জুমআর দিনটি নির্ধারিত করে দিয়েছিলেন। হযরত মুসা আ.-এর যুগে বনি ইসরাইল বংশের ইহুদিগণ তাদের বক্রতাপূর্ণ স্বভাবের কারণে হযরত মুসা আ.-এর কাছে এই গৌ ধরলো যে, তাদের জন্য সপ্তাহের শনিবার দিনটিকে ইবাদত ও বরকতের জন্য নির্ধারিত করে দেয়া হোক । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।