বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 08
/ ২৯৪
📝 লেখা 📖 পিডিএফ

“প্রকৃতপক্ষে তার (আলেকজান্ডারের) মস্তিষ্কের ভারসাম্য শুরু থেকেই বিকৃত হয়ে পড়েছিলো। এই অত্যাচারী ও নিপীড়ক লোকটি__যিনি নিজেকে খোদা বলে মনে করতেন, যিনি নিজের বন্ধুর বুকে বর্শা বিদ্ধ করে দিয়ে পুলকিত হতেন, যিনি তার বন্ধুকে প্রচণ্ড দৈহিক যন্ত্রণা প্রদান করে তার হৃদয়বিদারক চিৎকার শুনে অবজ্ঞাভরে হাসতেন-- ন্যায়পরায়ণ ও সুস্থমস্তিষ্ক সম্রাট ও সুশাসক হওয়া থেকে অনেক দূরে ছিলেন।”** প্রতিটি মানুষ আলেকজান্ডারের সঙ্গে খোশামোদ ও তোষামোদকারীরূপে কথা বলতে বাধ্য ছিলো । পুটার্ক (Plutar০॥) লিখেছেন ‘আলেকজান্ডার তার পুরনো অভ্যাসে, অর্থাৎ, মানুষ শিকারে অত্যন্ত সুখ ও আনন্দ পেতেন।’*৭ ‘অবশেষে তিনি পাসারগাদি**” পৌছেন এবং সাইরাসের সমাধির সন্ধান করে তা খনন করিয়ে লুণ্ঠন করেন এবং তার অবমাননা করেন।'** ‘দখল করে নেয়ার পর পাসারগাদির বিপুল এশ্বর্য, ধনসম্পদ ও অন্যান্য মূল্যবান সরঞ্জাম আলেকজান্ডারের হস্তগত হয়। অনুমান করা হয় যে, এসবের মূল্য ছিলো প্রায় এক কোটি তিরিশ লক্ষ পাউন্ড । এসব ধন ও এশ্বর্য লুষ্ঠন করার পর তিনি ওই শহরের সমস্ত পুরুষ ও পুত্রসন্তানদের হত্যা করেন এবং নারীদের ও কন্যাসন্তানদের দাসীতে পরিণত করেন ।'** এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা ছাড়া ও পিটার্স বুস্তানি এবং মুসলিম ইতিহাসবিদগণ, যারা তাকে বাধ্যতামূলকভাবে যুলকারনাইন বানাতে প্রস্তুত নন, আলেকজান্ডারের এই জাতীয় অত্যাচার ও উৎপীড়নের তথ্য পরিবেশন করেছেন। সুতরাং প্রয়োজন ছিলো যে, এসব বক্তব্য ও উদ্ধৃতির মোকাবিলায়, অনুমান ও ধারণা থেকে ভিন্ন কোনো গবেষক **১ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা : প্রথম বণ্ড, পৃষ্ঠা ৪৮৫ । ৩৩৭ এ নসাইক্লোপিডিয়া বিটানিকা : প্রথম খণ্ড। * pisargadae : এটি বর্তমানে ইরানের Pasargad County-এর অত্তর্গত । এখানে সম্রাট সাইরাস দ্য গ্রেটের সমাধি রয়েছে। ৩% এ নসাইক্লোপিডিয়া ব্িটানিকা : প্রথম খণ্ড, পৃষ্ঠা ৪৮৪ । £০ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা : প্রথম খণ্ড, পৃষ্ঠা ৪৮৩ । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।