ছিলো বলে দাবি করা তার নিজস্থানেই সন্দেহপূর্ণ, দুর্বল ও ক্রটিপূর্ণ_ তা সত্য । আর এটাও বিচার্য বিষয় যে, সংশোধনী-লেখক যোসেফাসের রচিত ইহুদিদের প্রাচীন ইতিহাস থেকে যে-উদ্ধৃতি প্রদান করেছেন, গবেষক ইতিহাসবিদদের দৃষ্টিতে এবং পবিত্র কিতাবের আলোকে উদ্ধৃতিটির মূল্য কতটুকু । কোথায় প্রমাণিত ঘটনাবলি ও তথ্যাবলি আর কোথায় শুধু অনুমান ও ধারণা! ir Yi PION Ur “সুতরাং, দেখুন ব্যবধান কতটুকু!” আলেকজান্ডার দ্য গ্রেটের অত্যাচার ও উৎপীড়ন সম্মানিত সংশোধনী-লেখক এই প্রবন্ধকারের দ্বিতীয় দাবিটি খণ্ডন করে বলেছেন “আলেকজাভ্ডারের অত্যাচারী ও উৎপীড়ক হওয়া সর্বজন স্বীকৃত নয়; বরং তা প্রচণ্ড মতভেদপূর্ণ । ইতিহাসে উভয় প্রকারের বক্তব্য পাওয়া যায়। তার দ্বারা তাতে অন্তত সন্দেহের অবকাশ তো অবশ্যই থেকে যায়।" [বুরহান : আগস্ট সংখ্যা, ১৯৪১ খ্রিস্টাব্দ] এ-ব্যাপারে নিবেদন করতে দিন যে, প্রাচীন ও আধুনি মুসলিম ও খ্রিস্টান ইতিহাসবিদগণ আলেকজাডারের যে-জীবনী উপস্থিত করেছেন, সেগুলোর সামষ্টিক সারমর্ম এই যে, আলেকজান্ডার অত্যাচারী ও উৎপীড়ক ছিলেন। তাকে একজন সৎকর্মশীল ও ন্যায়পরায়ণ স্মাট বলা যেতে পারে না । অন্যথায়, তাকে ন্যায়পরায়ণ ও সৎ সম্রাট বলে স্বীকার করে অনন্ত একটি বাক্য হলেও লেখা হতো । বাকি থাকলো এই কথা যে, ইতিহাসে তার ন্যায়বিচার ও সচ্চরিত্রতার দু-একটি ঘটনা থাকতে পারে। তা কেউই অস্বীকার করতে পারবে না। কিন্তু গুটিকয় ঘটনার হিসেবে গোটা জীবনের প্রেক্ষিতে কাউকে ন্যায়পরায়ণ ও সচ্চরিত্র ও দয়ালু বলা যেতে পারে না। তা না হলে, চেঙ্গিস খী, হালাকু খী ও হাজ্জাজ বিন ইউসুফকেও এই মর্যাদাই দেয়া উচিত। আলেকজাড্ডারের অত্যাচারী ও উৎপীড়ক চারিত্রিক বৈশিষ্ট্য নিচের কয়েকটি উদ্ধৃতি দ্বারাই অনুমান করা যেতে পারে। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকায় উল্লেখ বলা হয়েছে www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।