সাইরাস দ্য গ্রেটের অনুকরণ করে ইহুদিদের মধ্যে যুলকারনাইন হওয়ার চেষ্টা করেছেন। যদিও তিনি শেষ পর্যন্ত এতে সফল হতে পারেন নি। যেমন, পিটার্স বুস্তানির বিশ্বকোষ ৩, 5,13-এ আছে “আলেকজান্ডার মিসরে পৌছার পর লিবিয়ার পুরোহিত ও অধিবাসীদের খুশি করার জন্য তাদের দেবতা মুশতারির পূজা করেছিলেন।”*২৬ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকায় আছে_ “বাবেলে আলেকজান্ডার ওখানকার স্থানীয় দেবতার জন্য পশু উৎসর্গ করেছিলেন। তিনি অন্যান্য এলাকাতেও এই কাজ করেছিলেন। অর্থাৎ, স্থানীয় দেবতাদের পূজা করেছিলেন। এইসব ধর্মের মিশ্রণ পরবর্তীকালে খিক নাস্তিকতা ও ধর্মহীনতার ওপর বিরাট প্রভাব বিস্তার করেছিলো।”*২৭ হ্যা, এটা সত্য যে, পবিত্র গ্রস্থের উপরিউক্ত ভবিষ্যদ্বাণীগুলোর ব্যাপারে কোনো কোনো খ্রিস্টান ইতিহাসবিদ সন্দেহ পোষণ করেছেন। তার বলেছেন, সম্ভবত এসব ভবিষ্যদ্বণী_যাতে খোরাসের নাম পর্যন্ত উল্লেখ করা হয়েছে _ঘটনাবলি ঘটে যাওয়ার পর তৈরি করা হয়েছে। কিন্ত, প্রথমত তারা তাদের দাবি বা সন্দেহের সপক্ষে ধারণা ও অনুমান ছাড়া কোনো দলিল পেশ করেন নি। দ্বিতীয়ত এটাও মনে রাখা উচিত যে, বাবেলে ইহুদিদের দাসত্বের যুগ এবং বুখতেনাস্সার কৃর্তক তাওরাত ভস্মীভূত করার ভয়ঙ্কর ঘটনার পর এ-জাতীয় (পবিত্র কিতাবের) গোটা ভাণ্ডার সম্পর্কে ইহুদি ও নাসারা আলেমগণ সম্পূর্ণ একমত যে, তা অন্ত ভুঁক্তি ও বিকৃতি থেকে সংরক্ষিত এবং তাতে পরিবর্তন ও পরিবর্ধনের জন্য কোনো কারণের উদ্ভব ঘটে নি। কিন্তু ইহুদি ও নাসারা আলেমগণের এই জবাবের প্রতি লক্ষ না করে আমরা স্বীকার করে নিচ্ছি যে, এসব ভবিষ্যদ্বাণীতে খোরাসের নামের উল্লেখ পরবর্তীকালে ঢুকিয়ে দেয়া হয়েছে অথবা ভবিষ্যদ্বাণীগুলোকে ঘটিত ঘটনাবলির অনুরূপ বানিয়ে নেয়া হয়েছে। তারপরও আমাদের উদ্দেশ্য সফল হচ্ছে। তা এ-কারণে যে, ভবিষ্যদ্বাণীগুলো থেকে তো এ- কথা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়ে গেছে যে, খোরাস কর্তৃক বাইতুল ১ দেখুন, তৃতীয় খুণ্ড, পৃষ্ঠা ৫৪৬ ৯৭ ১৫শ খণ্ড, পৃষ্ঠা ১৪১, নবম সংস্করণ । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।