“আর ইয়ারমিয়াহর মুখ থেকে নিঃসৃত আল্লাহ তাআলার বাণী পূর্ণ হওয়ার উদ্দেশ্যে পারস্যসম্রাট খোরাসের রাজত্বের প্রথম বছর আল্লাহ তাআলার তার অন্তরকে উত্তেজিত করে তুললেন। তিনি তার সমগ্র রাজ্যে ঘোষণা করিয়ে দিলেন এবং সেটাকে লিপিবদ্ধ করে বললেন, আল্লাহ তাআলা, আসমানের খোদা, ভূপৃষ্ঠের সমস্ত রাজ্য আমাকে দান করেছেন। তিনি আমাকে নির্দেশ দিয়েছেন, আমি যেনো জেরুজালেমে যা ইয়াহুদায় অবস্থিত তার জন্য একটি গৃহ নির্মাণ করি। সুতরাং, তার সমস্ত সম্প্রদায়ের মধ্য থেকে তোমাদের মধ্যে কে কে আছে, যার সঙ্গে তার খোদা রয়েছে এবং সে ইয়াহুদার শহর জেরুজালেমে যাবে এবং ইসরাইলের খোদার ঘর বানাবে। কেননা, তিনিই খোদা যিনি জেরুজালেমে আছেন।”২৪ নবী ইয়াসা’ইয়াহ ও নবী ইয়ারমিয়াহ আ.-এর ভবিষ্যদ্বাণী এবং নবী আযার রা.-এর কিতাবে বর্ণিত ঘোষণা--যা খোরাসের পক্ষ থেকে করা হয়েছে __থেকে তিনটি বিষয় স্পষ্ট ও পরিষ্কারভাবে প্রকাশ পাচ্ছে : ১। তাওরাতের ভবিষ্যদ্বাণীসমূহ খোরাসকে (সাইরাস দ্য গ্রেটকে) আল্লাহর রাখাল ও তার মাসিহ বলছে। আলেকজান্ডারকে নয় । ২। জেরুজালেমের (বাইতুল মুকাদ্দাসের) হাইকাল বা উপাসনাগৃহ নির্মাণ, তার সম্মান ও মর্যাদা প্রদানের ঘোষণা, তা আল্লাহর ঘর হওয়ার স্বীকৃতি এবং দাসত্ব থেকে ইহুদিদের মুক্তি ইত্যাদি খোরাসের হাতেই হয়েছিলো । আলেকজাড্ডারের হাতে নয় । ৩। নবী ইয়ারমিয়াহ আ.-এর ভবিষ্যদ্বাণীতে নাম উল্লেখ করা না হলেও বর্ণিত হয়েছে যে, বাবেল রাজ্যকে ধ্বংসকারী এবং জেরুজালেমকে পুনরায় প্রতিষ্ঠাকারী উত্তর দিক থেকে উদিত হবেন। সুতরাং এই ব্যক্তি পারস্য ও মেডিয়ার বাদশাহ খোরাসই হতে পারেন, আলেকজান্ডার নন। কেননা, আলেকজান্ডার গ্রিস (বাবেলের পশ্চিম দিক) থেকে উত্থিত হয়েছেন। আর নবী আযরা সত্যায়নও এ-কথারই সমর্থন করছে। ৪8। এই সবগুলো ভবিষ্যদ্বাণী এ-বিষয়ে একমত যে, খোরাসের বিজয়গুলো স্বেচ্ছাচারিতামূলক ও উৎপীড়নমূলক ছিলো না । বরং একজন সৎ ও ন্যায়পরায়ণ এবং আল্লাহভক্ত মানুষ হিসেবেই তিনি এসব বিজয় > আযরার কিতাব : প্রথম অধ্যায়, আয়াত ১-৪ । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।