বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 08
/ ২৯৪
📝 লেখা 📖 পিডিএফ

সেগুলোকেও পুনরায় নির্মাণ করা হবে। আমি তার বিধ্বস্ত বাড়ি-ঘরগুলো পুনৰ্নিমাণ করবো । আমি সমুদ্রকে শুকিয়ে যেতে বললে তৎক্ষণাৎ তা শুকিয়ে যাবে। আমি তোমাদের নদীগুলোকে শুকিয়ে ফেলবো । খোরাস সম্পর্কে আমি বলছি, সে আমার রাখাল। সে আমার সব ইচ্ছা পূর্ণ করবে। আর জেরুজালেম সম্পর্কে বলছি, তা পুনরায় প্রতিষ্ঠিত হবে।"** “আল্লাহ তাআলা তার মাসিহ খোরাস সম্পর্কে বলছেন, আমি তার ডান হাত ধরে উম্মতদের তার বলয়ে এনে দেবো। রাজা-বাদশাহদেরকে নিরস্ত্র করে দেবো। ...প্রোথিত ভাণ্ডারসমূহ এবং গুপ্ত স্থানসমূহের চাবি তোমাকে দান করবো, যাতে তুমি জানতে পারো আমি আল্লাহ ইসরাইলের প্রতিপালক, যিনি তোমার নাম ধরে ডেকেছেন।”*২২ সাইরাস দ্য গ্রেটের (খোরাসের) বাবেল বিজয়ের একশো ষাট বছর পূর্বে নবী ইয়াসা’ইয়াহ আ.-এর এর ভবিষ্যদ্বাণী ইহুদিদের শোনানো হয়েছিলো । আর বাবেল বিজয়ের ষাট বছর এরই সম্মর্থনে নবী ইয়ারমিয়াহ আ. ইহুদিদের এই ভবিষ্যদ্বাণী শুনিয়েছিলেন_ “আল্লাহ বাবেল সম্পর্কে এবং কাসদিদের দেশ সম্পর্কে নবী ইয়ারমিয়াহর মাধ্যমে যা বললেন, (তা এই :) তুমি কওমের মধ্যে প্রচার করে দাও এবং নিশান উড়িয়ে দাও; ঘোষণা করে দাও, গোপন করো না। লিখে নাও যে, বাবেল দখল করা হয়েছে, বাআাল অপমানিত হয়েছে, মারদুককে উদ্বিগব করা হয়েছে, তার দেবতা লজ্জিত হয়েছে। তার প্রতিমাগুলোকে অস্থির করা হয়েছে। কেননা, উত্তরাঞ্চল থেকে একটি কওম তার ওপর আক্রমণ করছে, যার তার ভূমিকে জনমানবশূন্য করে দেবে।”*২* আর নবী আযরা আ.-এর সহিফায় স্পষ্টভাবে উল্লেখ আছে যে, খোরাস জেরুজালেমের উপাসনাগৃহ পুনর্নির্মাণ করেছেন এবং তিনি তার নির্মাণ, তার প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপনের জন্য তার সম্প্রদায়ে ঘোষণা করে দিয়েছেন এবং এইভাবে নবী ইয়ারমিয়াহ আ.-এর ভবিষ্যদ্বাণী পূর্ণ হয়েছে _ ৯ ত্থয়াসা'ইয়াহ আ.-এর সহিফা : অধ্যায় ৪৪, আয়াত ২৩-২৮ । =২ং ইয়াসা'ইয়াহ আ.-এর সহিফা : অধ্যায় 88, আয়াত ৩১ । ০ ্থয়ারমিয়াহ আ.-এর সহিফা : অধ্যায় ৫, আয়াত ১-৩। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।