একটি উৎস থেকে গ্রহণ করেছেন যা বিবেচনাযোগ্য নয় এবং নির্ভরযোগ্যও নয়। তা নবী দানিয়ালের কিতাবের পরবর্তী কিতাব থেকে গৃহীত ।*২৭ সম্মানিত সংশোধনী-লেখক Jewish Encyclopaedia থেকে যেসব উৎস ও তথ্য গ্রহণ করে এমন গুরুত্বপূর্ণ এতিহাসিক বিষয় সম্পর্কে লিখেছেন, উল্লিখিত অবস্থাই হলো তার বাস্তবরূপ। কোথায় এই মনগড়া ও প্রমাণবিহীন কাহিনি, যার উৎস পর্যন্ত বিবেচ্য ও নির্ভরযোগ্য নয় আর কোথায় সাইরাস দ্য গ্রেটের (খোরাস) জেরুজালেম নির্মাণ এবং আল্লাহর মাসিহ হওয়ার সেই অএঁতিহাসিক ঘটনাবলি যা পবিত্র ও বিশুদ্ধ এতিহাসিক সাক্ষ্য-প্রমাণ দ্বারা প্রমাণিত । যাইহোক ৷ ফ্ল্যাভিয়াস যোসেফাস, তার ইতিহাস-ভিত্তিক গ্রন্থসমূহ এবং ইতিহাস-সম্পর্কিত উৎসসমূহের উপরিউক্ত তথ্যানুসন্ধানমূলক বক্তব্যের পর আপনি স্বয়ং পবিত্র কিতাবের প্রতি মনোনিবেশ করুন এবং জানুন গল্প-কাহিনির রচয়িতা যোসেফাসের জেরুজালেমের কাহিনি এবং ইহুদি কর্তৃক আলেকজাভ্ডারকে প্রতিশ্রুত মাসিহ মেনে নেয়ার কাহিনি__এ-দুটি কাহিনির কী সত্যতা আছে। আল্লাহর মাসিহ তখনো বাবেলের বাদশাহ বুখতেনাস্সার (বুনকাদানযার) বাইতুল মুকাদ্দাস আক্রমণ করেন নি। এমন সময় নবী হযরত ইয়াসা’ইয়াহ আ. ওহির মাধ্যমে সংবাদপ্রাপ্ত হয়ে ইহুদিদের জানিয়ে দিলেন, ‘আসন্ন সময়ে বাবেলের রাজশক্তির হাতে জেরুজালেমের উপাসনাগৃহ বিধ্বস্ত হবে এবং তার অবমাননা করা হবে।' এরপর তিনি তাদের এই সুসংবাদ শুনালেন, ‘তারপর তা খোরাসের হাতে পুনন্নি্মিত হবে এবং ইহুদিরা বাবেলের দাসত্ব থেকে মুক্তি লাভ করবে।' ‘য়াসা'ইয়াহ আ.-এর ভবিষ্যদ্বাণীর শব্দগুলো নিমুরূপ : বলছেন.... জেরুজালেম সম্পর্কে বলছি, তাকে পুনরায় জনবসতিপূৰ্ণ ন্যরা হবে। আর ইয়াহুদা অঞ্চলের অন্য শহরগুলো সম্পর্কে বলছি যে, e Encyclopaedia of Religion and Ethics, সপ্তম খণ্ড, পৃষ্ঠা ৫৭৪ | www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।