ফ্ল্যাভিয়াস যোসেফাস উল্লিখিত সংক্ষিপ্ত উক্তির বিস্তারিত বিবরণ এই যে, ফ্ল্যাভিয়াস যোসেফাস ইহুদিদের কাছে একজন মূল্যহীন ও প্রমাণ গ্রহণ ও নির্ভরের অযোগ্য ব্যক্তি। তার গ্রন্থ ‘ইহুদিদের প্রাচীন ইতিহাস’ ইহুদিদের কাছে অপ্রিয় তার কারণ এই যে, যোসেফাসের মধ্যে এমনকিছু দোষ-ক্রুটি আছে যা ইহুদিদের রেওয়ায়েতসমূহের বিশুদ্ধতা ঠিক থাকতে দেয় না। একটি দোষ হলো, তিনি ইতিহাসবিদ নন, গল্প-কাহিনির রচয়িতামাত্র । শুধু তাই নয়, তিনি এতটাই মিথ্যাপরায়ণ যে, ঘটনাগুলোকে নিজের স্বভাবমতো রচনা করে বর্ণনা করেন এবং মূল ঘটনায় মনগড়া কাহিনি যোগ করতে অভ্যস্ত । দ্বিতীয় দোষ এই যে, যোসেফাসের আন্তরিক ইচ্ছা ছিলো ইহুদি, থিক ও রোমানদের মধ্যে যে-বিরোধ ও বিবাদ ছিলো কোনোভাবে তা মিটিয়ে দেয়া এবং তাদের মধ্যে এক্যপূর্ণ সম্পর্ক স্থাপন করা। এই উদ্দেশ্যকে সাধন করার জন্য তিনি গ্রিক ও রোমানদের বর্ণনায় গল্প-কাহিনি উদ্ভাবন করতেন এবং এতিহাসিক মর্যাদার সঙ্গে সেগুলোকে পরিবেশন করতেন। এ-কারণে, গ্রিকদের সম্পর্কে যে-পরিমাণ কাহিনি তিনি বর্ণনা করেছেন, বিশেষ করে তা মোটেই হিসেবের মধ্যে আনার যোগ্য নয় এবং কোনোভাবেই প্রমাণ গ্রহণের উপযুক্ত নয়। Encyclopaedia of Religion and Ethics***-এ উল্লেখ করা হয়েছে _ “এ-কথা সুনিশ্চিত যে, ফ্ল্যাভিয়াস যোসেফাস ডুঁচন্তরের ইতিহাসবিদ নন এবং একজন বিশ্বস্ত ও নিরপেক্ষ গবেষকও নন, যিনি কেবল সত্যানুসন্ধান করেন। বরং তিনি এমন একজন গ্রন্থকার, যার লক্ষ্য ও উদ্দেশ্য হলো বিশেষ ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করা ।"** যোসেফাসের উদ্দেশ্য ও চরম লক্ষ্য কী ছিলো? একটু এগিয়ে গিয়ে এই গ্রন্থেই তা প্রকাশ করা হয়েছে _ * ১৯০৮ সাল থেকে ১৯২৭ সালের মধ্যে রচিত এবং James Hastings কর্তৃক সম্পাদিত একটি কোষগ্রস্থ। এটি বারোটি ভল্যুমে মুদ্রিত । এডিনবাৰ্গ থেকে প্রকাশ করেছে T&T Clark এবং যুক্তরাষ্ট্র থেকে প্রকাশ করেছে Charles Scribner's Sons * Efrcyclopaedia of Religion and Ethics, সপ্তম বণ, পৃষ্ঠা ৭8 | www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।