বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 08
/ ২৯৪
📝 লেখা 📖 পিডিএফ

৩। এটাও একটি সৰ্বজনস্বীকৃত বিষয় যে, আলেকজান্ডারের বিজয় ও অভিযানের ধারা পশ্চিম দিকে অগ্রসর হয় নি।” [উল্লিখিত রিসালাহ, পৃষ্ঠা ১৬- ১৭] “আমাকে নিবেদন করতে দিন যে, উল্লিখিত দিনটি দাবি সর্বজন-স্বীকৃত নয়; বরং সেগুলো নিজেরাই সংশয়যুক্ত ও সমালোচনাযোগ্য ৷” তারপর সংশোধনী-লেখক আমাদের তিনটি দলিল বা দাবিকে সংশয়যুক্ত ও সমালোচনাযোগ্য সাব্যস্ত করার জন্য ধারাবাহিকভাবে প্রমাণ পেশ করেছেন। তিনি প্রবন্ধকারের প্রথম প্রমাণটি খণ্ডন করে বলেছেন_ “এটা তো জানা কথা যে, কুরআন নাযিল হওয়ার পূর্বের যুলকারনাইন পারিভাষিক অর্থে মুসলমান হতেই পারেন না। তার মুমিন হওয়ার অর্থ এটাই হতে পারে যে, তিনি একত্ববাদী (মুসলিম) এবং তার যুগের নবীর অনুসারী ছিলেন।” [বুরহান : আগস্ট, ১৯৪১] মুসলিম? আমাকে নিবেদন করতে দিন যে, সংশোধনী-লেখক যে আলেকজান্ডারের মুসলমান হওয়ার ব্যাপারে লিখেছেন, ‘পারিভাষিক অর্থে তো তিনি মুসলমান হতেই পারেন না'-_তার অর্থ কী? যদি তার অর্থ হয় এই যে, পারিভাষিক অর্থে মুসলমান কেবল ওই ব্যক্তিকেই বলা যেতে পারে যিনি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর উম্মতের অন্তর্ভুক্ত হয়েছেন; অন্যকোনো নবীর উম্মতকে মুসলমান বলা যায় না, তবে সবার জানা কথা যে, এই পরিভাষা কুরআনের পরিভাষা নয়। কারণ, কুরআন মাজিদ স্পষ্ট ভাষায় ঘোষণা করেছে যে, হযরত আদম আ. থেকে শুরু করে মুহাম্মদ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পর্যন্ত আল্লাহ তাআলার প্রত্যেক নবী ও রাসুলের ধর্ম ছিলো ইসলাম; যেসব লোক তাদের আহ্বানে সাড়া দিয়েছে তারা উম্মতে মুসলিমাহ এবং তাদের আনুগত্যশীল মুসলমান । কুরআন মাজিদ বলেছে_ TO OM TREE 40 GE 5) bs www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।