বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 08
/ ২৯৪
📝 লেখা 📖 পিডিএফ

‘বগণ্ডনমূলক' অংশে যেসব অভিমত ও বক্তব্য সাইরাস দ্য গ্রেট ব্যতীত অন্যকাউকে যুলকারনাইন বলে নির্দিষ্ট করেছে সেসব বক্তব্য ও অভিমতকে দুর্বল ও গ্রহণ-অযোগ্য সাব্যস্ত করা হয়েছে এবং স্বীকার করা হয়েছে যে, যুলকারনাইন কে তা স্পষ্টর্ূপে ও নির্দিষ্টভাবে কুরআন মাজিদে উল্লেখ করা হয় নি; সুতরাং অন্যকাউকে যুলকারনাইন সাব্যস্ত করা হলে প্রশ্ব উত্থাপনের সম্ভাবনা থেকেই যায়। কিন্তু যুলকারনাইন সম্পর্কে কুরআন মাজিদে বর্ণিত গুণাবলি ও এতিহাসিক তথ্যাবলির আলোকে এটা সুনিশ্চিত যে, আলেকজান্ডার দ্য গ্রেটকে কিছুতেই কুরআন-বিবৃত যুলকারনাইন বলা যেতে পারে না। যদিও কোনো কোনো সত্যপস্থী আলেম আলেকজান্ডার দ্য গ্রেটকে যুলকারনাইন বলেছেন, কিন্তু সৎ ও সত্যনিষ্ঠ উলামায়ে কেরামের অধিকাংশই কঠোরভাবে তাদের বক্তব্যের বিরোধিতা করেছেন এবং অবশ্য-স্বীকার্য দলিল-প্রমাণের মাধ্যমে তা খণ্ডন করেছেন। উলামায়ে ইসলাম যেসব প্রমাণের আলোকে এই বিরোধিতা ও অস্বীকৃতির ওপর জোর দিয়েছেন সেগুলোকে আমাদের প্রকাশিত প্রবন্ধে বর্ণনা করা হয়েছিলো । কিন্তু সম্মানিত সংশোধনী-লেখক তা থেকে মাত্র তিনটি বিষয় নির্বাচিত করেছেন এবং সেগুলোর ব্যাপারেই সংশোধনী রচনা করেছেন। সুতরাং, আলোচ্য বিষয়টিকে সুন্দরভাবে স্পষ্ট ও বোধগম্য করে তোলার জন্য সেগুলোর ওপর ধারাবাহিকভাবে সমালোচনামূলক আলোকপাত করা সঙ্গত মনে হয়। সম্মানিত সংশোধনী-লেখক লিখেছেন “১৯৪১ খ্ৰিস্টাব্দের জুলাই সংখ্যার ‘বুরহান’ পত্রিকায় প্রকাশিত প্রবন্ধে আলেকজান্ডার দ্য গ্রেটের যুলকারনাইন হওয়ার বিষয়টিকে নিম্নলিখিত প্রমাণসমূহের ভিত্তিতে অস্বীকার করা হয়েছে: ১। আলেকজাড্ডার দ্য গ্রেটের (জীবনের) ইতিহাসের এই সর্বজন স্বীকৃত অধ্যায় যে, তিনি প্রাচীন গ্রিক ধর্মের অনুসারী ও মূর্তিপূজক ছিলেন। তিনি কখনোই মুসলমান ছিলেন না। ২। ইতিহাসবিদদের একমত্যে আলেকজান্ডার অত্যাচারী ও জালিম শাসক ছিলেন। সচ্চরিত্র ও পুণ্যাত্মা ছিলেন না। কাসাসুল কুরআন (৮ম) - ১৮ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।