ংশোধনী যুলকারনাইন কি আলেকজান্ডার দ্য গ্রেট? ১৯৪১ খ্রিস্টাব্দের জুলাই সংখ্যার ‘বুরহান’ পত্রিকায় ১ ১9! ১/৪ ১ ৩১5 ‘যুলকারনাইন ও আলেকজাড্ডারের প্রাচীর' শিরোনামে আমার একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছিলো । তা ছিলো একটি ধারাবাহিক প্রবন্ধের প্রথম কিন্তি। আগস্ট সংখ্যার ‘বুরহানে'ও ওই প্রবন্ধটি অপূর্ণই ছিলো। এমন সময় ‘সিদ্ক’ পত্রিকার সম্মানিত সম্পাদক আমার প্রবন্ধের প্রথম কিন্তির বিষয়ে একটি এ৷, ‘সংশোধনী’ লিখে '‘বুরহান'-এর মর্যাদা বৃদ্ধি করে তোলেন এবং আমাকেও এ-বিষয়ে আরো অধিক লেখার সুযোগ দান করেন। এজন্য আমি তাঁর কাছে কৃতজ্ঞ । তার ‘সংশোধনী’ বুরহানে প্রকাশিত হওয়ার আগে ৪ঠা আগস্ট সংখ্যার ‘সিদ্কে' কিছুটা সংযোজনের সঙ্গে মুদ্রিত হয়েছিলো। তারপর ১৮ই আগস্ট সংখ্যার ‘সিদ্কে'ও $,5০ এ ‘আলেকজান্ডারের প্রাচীর' শিরোনামে তারই একটি পরিশিষ্ট বা সম্পূরক লেখা প্রকাশিত হয় । যাইহোক। আগস্ট সংখ্যার বুরহানে তার যে-‘সংশোধনী’ প্রকাশিত হয়েছে, যেহেতু এটিই আসল এবং ‘সংশোধনী’-লেখকের যাবতীয় সাক্ষ্য ও প্রমাণের ধারক, ফলে এ৷,=০৷ ॥ 5 বা ‘সংশোধনীর সমালোচনা'র ভিত্তি এটিরই ওপর স্থাপিত হয়েছে। তবে ‘সিদ্্কে' প্রকাশিত রচনা দুটির অতিরিক্ত বিষয়গুলোকে প্রাসঙ্গিকরূপে রাখা হয়েছে। = মুহাম্মদ হিফযুর রহমান যুলকারনাইন-বিষয়ক বিশ্লেষণ ও গবেষণায় রচিত আমার প্রবন্ধটিকে ব্যবচ্ছেদ ও বিভক্ত করলে দুটি অংশে বিভক্ত হতে পারে। একটি অংশ হলো 'প্রমাণ প্রতিষ্ঠাসূচক' আর দ্বিতীয় অংশ হলো ‘খণ্ডনমূলক' ৷ মত বা প্রমাণ প্রতিষ্ঠাসূচক অংশে দৃঢ় সাক্ষ্য-প্রমাণের সঙ্গে এ-বিষয়টি স্পষ্ট করা হয়েছে যে, সাইরাস দ্য গ্রেট (খোরাস বা কায়খসরু)-ই হলেন ওই ব্যক্তি যাকে কুরআন মাজিদ যুলকারনাইন বলে আখ্যায়িত করেছে। আর www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।