বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 08
/ ২৯৪
📝 লেখা 📖 পিডিএফ

হাফেয ইবনে হাজার আসকালানি রহ. এই রেওয়ায়েতটি উদ্ধৃত করে এটিকে শক্তিশালী ও নির্ভরযোগ্য সাব্যস্ত করেছেন এবং বলেছেন, আমি এই রেওয়ায়েতটি হাফেযে হাদিস যিয়াউদ্দিন মুকাদ্দাসির কিতাব ‘মুখতারাত’-এর হাদিসসমূহ থেকে বিশুদ্ধ সনদের সঙ্গে শ্রবণ করেছি। তারপর তিনি বলেন, এই রেওয়ায়েতে যুলকারনাইন সম্পর্কে এই শব্দগুলোও রয়েছে _ PS REO “আল্লাহ তাআলা তাকে তাঁর কওমের প্রতি প্রেরণ করেছেন।”% এ থেকে এই প্রশ্ন উত্থাপিত হয় যে, ৬% বা প্রেরণ করা শব্দটি তো নবুওত ও রিসালাতের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। তবে তার নবুওত অস্বীকার করার অর্থ কী? ইবনে হাজার আসকালানি রহ. নিজেই জবাব দিয়েছেন যে, ৬ বা প্রেরণ করা শব্দটি এখানে তার সাধারণ অর্থে ব্যবহৃত হয়েছে। যা নবী ও গায়রে নবী উভয়ের জন্য বলা যেতে পারে। তারপর ইবনে হাজার বলেছেন_ Ni adle 3 JAN op ON J 3 “এবং বলা হয়ে থাকে যে, তিনি একজন বাদশাহ ছিলেন এবং এটিই অধিকাংশের মত ।” হযরত আলি রা. ছাড়াও হযরত আবদুল্লাহ বিন আব্বাস রা.-এরও মত এটাই যে, যুলকারনাইন নবী ছিলেন না; একজন সৎ ও ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন। as di 2) bie Che SAN G3 ON UU AS HF bf 3233 PAHO ) Mpa ON aS dale sl) “ইকরামা থেকে বর্ণিত, আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেছেন, যুলকারনাইন একজন ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন। আল্লাহ তাআলা তার কার্যাবলি পছন্দ করেছেন এবং তার কিতাব কুরআনে তার প্রশংসা *৫ ফাতহুল বারি, ষষ্ঠ খণ্ড, পৃষ্ঠা ২৯৮ । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।