বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 08
/ ২৯৪
📝 লেখা 📖 পিডিএফ

আমার বান্দাদেরকে তুর পাহাড়ে নিয়ে গিয়ে হেফাজত (একত্র) করো। তারপর আল্লাহ তাআলা ইয়াজুজ ও মাজুজকে পাঠাবেন। তারা প্রতিটি উঁচু ভূমি থেকে খুব দ্রুত নিচের ভূমিতে ছড়িয়ে পড়বে।”*০* সুতরাং, কোনো অবস্থাতেই ইয়াজুজ ও মাজুজের বহিরাগমন ওইসব জাতি ও সম্প্রদায়ের ওপর প্রযোজ্য হতে পারে না যারা সভ্যতা ও সংস্কৃতির পথে থেকেও উৎপীড়ন ও অনাচারমূলক যুদ্ধবি্রহের মাধ্যমে পৃথিবীতে জবরদখল ও আধিপত্য বিস্তার করেছে। আর কারো এই অধিকার নেই যে, ইয়াজুজ ও মাজুজের গোত্রগুলোর এতিহাসিক আলোচনা থেকে অন্যায় সুযোগ গ্রহণ করে নতুন নবী সেজে ইসলামের মৌলিক ও বুনিয়াদি মাসআলা খতমে নবুওতের (নবুওতের সমাপ্তির) বিরুদ্ধে নবুওতের রূপদানের নতুন পন্থা অবলম্বন করে এবং এইভাবে ইসলামের মধ্যে ছিদ্র সৃষ্টি করে বন্ধুর আকারে শত্রু হয়ে দাড়ায় । যুলকারনাইন কি নবী ছিলেন? যুলকারনাইনের ব্যক্তিত্ব নির্দিষ্টকরণের পর এ-বিষয়টিও গুরুত্ব রাখে যে, যুলকারনাইন একজন নবী ছিলেন না-কি একজন ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন। পূর্ববর্তীকালের উলামায়ে কেরাম এবং পরবর্তীকালের অধিকাংশ আলেম এই মত পোষণ করেছেন যে, যুলকারনাইন ছিলেন সৎ ব্যক্তি এবং ন্যায়পরায়ণ বাদশাহ; তিনি নবী ছিলেন না। হযরত আলি রা.-এর এই রেওয়ায়েতে__যাতে তিনি যুলকারনাইনের নামকরণের কারণ বর্ণনা করেছেন-_স্পষ্টভাবে উল্লেখ আছে যে_- ely ol il of Glo 1k ON LS SL Uy ES LST: UN dad ih “হযরত আলি রা. বলেন, যুলকারনাইন নবীও ছিলেন না, বাদশাহও ছিলেন না; তিনি একজন সৎ বান্দা ছিলেন। তিনি আল্লাহ তাআলাকে ভালোবেসেছেন, আল্লাহ তাআলাও তাকে ভালোবেসেছেন। তিনি আল্লাহর জন্য কল্যাণকর কাজ করেছেন, আল্লাহও তার কল্যাণ করেছেন।”*৭ * সৃহিহ মুসলিম : হাদিস ৭৫৬০ । ৪ ফাতহুল বারি, ষষ্ঠ খণ্ড, পৃষ্ঠা ২৯৫ । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।