তাদের বহিরাগমনও যার উল্লেখ সুরা আম্িয়ায় রয়েছে এবং যাকে কিয়ামতের আলামত হিসেবে সাব্যস্ত করার হয়েছে _এমন অরাজকতা ও অশান্তির সঙ্গে হবে, যার সঙ্গে সভ্যতা ও সংস্কৃতির দূরতম সম্পৃক্ততাও নেই এবং তা (বহিরাগমন) ঘটবে সম্পূর্ণ বর্বর নিময় ও পদ্থায়। কোথায় বৈজ্ঞানিক আবিষ্কার ও যন্ত্রপাতির যুদ্ধনীতি আর কোথায় অসভ্য ও বর্বর নীতির যুদ্ধ । উভয়টির মধ্যে বিপুল পার্থক্য । আর এ-কথাটি এ-কারণেও স্পষ্ট যে, সভ্য জাতিগুলোর যুদ্ধবি্ৃহ যতই বর্বর নিয়ম ও পদ্থা অনুসরণ করুক না কেনো, তা সবসময় বিজ্ঞানের কলাকৌশল এবং আক্রমণ ও যুদ্ধনীতি অনুসারেই হয়ে থাকে। এই ধারা জাতি ও সম্প্রদায়গুলোর মধ্যে আবহমান কাল থেকে চালু আছে। এ- কারণে, যদি এ-ধরনের উৎপীড়ন ও অনাচারমূলক জবরদখল ও আধিপত্য বিস্তার সম্পর্কে কুরআন বশ্বাজিদের ভবিষ্যদ্বাণী করারই থাকতো, তবে তা ব্যক্ত করার জন্য কখনো ওই পন্থা অবলম্বন করা হতো না যা ইয়াজুজ ও মাজুজের প্রতিশ্রুত বহিরাগমনের ব্যাপারে সুরা কাহ্ফ ও সুরা আষ্িয়ায় অবলম্বন করা হয়েছে। বরং তাদের চূড়ান্ত ও সর্বোচ্চ বর্বরতার প্রতি জরুরি ইশারা বা বর্ণনা থাকা আবশ্যক ছিলো।**২ সারকথা, সহিহ হাদিসসমূহ ও কুরআন মাজিদের সামঞ্জস্যের সঙ্গে সঙ্গে আলোচ্য বিষয়টিতে চিন্তা-ভাবনা করা হলে পরিষ্কার বুঝা যায় যে, এই আলামতের পূর্বে হযরত ইসা আ.-এর আসমান থেকে জমিনে অবতরণ করা আবশ্যক । ব্যাপারটি এমন নয় যে, ইয়াজুজ ও মাজুজের বহিরাগমন ঘটবে, তারপর আসমান থেকে হযরত ইসা আ.-এর অবতরণের অপেক্ষা করা হবে। ২ অবশিষ্ট থাকলো এই বিষয়টি যে, বর্তমানে ককেশিয়ার সম্পূর্ণ এলাকা সভ্য মানুষের আবাসস্থলে পরিণত হয়েছে। তাদের অধিকাংশ অধিবাসী মুসলমান । তবে কিয়ামতের নিকটবর্তী সময়ে এখান থেকে কী করে ইয়াজুজ ও মাজুজ বের হবে? তার জবাব এই যে, ইতোপূর্বে বিস্তারিত বিবরণের সঙ্গে বলা হয়েছে যে, ককেশিয়ার এই অঞ্চল থেকে চীন ও তিব্বত পৰ্যন্ত পুরোটাই সমুদ্র তীরবর্তী ও পার্বত্য এলাকার ধারা । এখানে অসভ্য ও বর্বর জাতিগুলোর বসবাস রয়েছে এবং বর্তমানেও আছে। এই এলাকাগুলোর বিভিন্ন অংশ থেকে প্রতিশ্রুত সময়ে অগুনতি অসভ্য ও বর্বর মানুষ সমগ্র মানবজগতে ছড়িয়ে গিয়ে ল্রটতরাজ ও ধ্বংসলীলা শুরু করবে। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।