বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 08
/ ২৯৪
📝 লেখা 📖 পিডিএফ

কোনো মিথ্যা নবুওতের দাবিদারের এই দলিল মাকড়সার জালের চেয়ে বেশি মর্যাদা রাখে না, সুতরাং তা ধর্তব্যের মধ্যে পড়ে না। তারপরও জনমণ্ডলীর ভুল বুঝা-বুঝির শিকার হওয়া থেকে রক্ষিত থাকার জন্য এতটুকু বলে দেয়া আবশ্যক যে, এই মিথ্যা ও ভণ্ড দাবিদারের বর্ণিত এই দাবি দুটি, যা দলিলের দুটি সূচনা হিসেবে বর্ণিত হয়েছে, ভুল ও গ্রহণঅযোগ্য। ফলে তার থেকে উদড়ুত ফল ও পরিণামও সন্দেহাতীতভাবে বতিল ও প্রত্যাখ্যানযোগ্য । নবুওতের মিথ্যা দাবিদারদের প্রথম দাবি বা দলিলটি ভুল এ-কারণে যে, আমরা ইয়াজুজ ও মাজুজের আলোচনায় হাদিস ও ইতিহাস থেকে বিস্ত রিতভাবে প্রমাণ করে দিয়েছি যে, ইয়াজুজ ও মাজুজ কেবল ওইসব গোত্রকেই বলা হয়ে আসছে যারা তাদের কেন্দ্রভূমিতে অসভ্য ও বর্বর জীবনযাপন করছে। আর তাদের মধ্যে যেসব লোক কেন্দ্রভূমি ত্যাগ করে পৃথিবীর বিভিন্ন অংশে বসবাস করতে শুরু করেছে এবং ধীরে ধীরে সভ্য ও সংস্কৃতিবান জাতিতে পরিণত হয়েছে, ইতিহাসের দৃষ্টিতে তাদেরকে ইয়াজুজ ও মাজুজ বলা হয় না। তারা বরং নিজেদের কতিপয় বিশেষ বৈশিষ্ট্যের কারণে নতুন নতুন নামে আখ্যায়িত হয়েছে। তারা তাদের প্রকৃত ও বংশগত কেন্দ্র থেকে এতটাই দূরে সরে এসেছে ও অপরিচিত হয়ে পড়েছে যে, তারা এবং ওরা (যারা কেন্দ্রভূমিতে রয়ে গেছে) দুটি স্বতন্ত্র ও ভিন্ন ভিন্ন জাতিতে পরিণত হয়েছে এবং একে অন্যের শত্রু হয়ে দাড়িয়েছে। একইভাবে কুরআন ও হাদিস অধ্যয়নে স্পষ্ট হয়ে ওঠে যে, কুরআন ও হাদিস ওই গোত্রগুলোকেই ইয়াজুজ ও মাজুজ বলে থাকে যারা পৃথিবী থেকে পৃথক হয়ে তাদের কেন্দ্রভূমিতে অসভ্যতা ও বর্বরতার সঙ্গে জীবনযাপন করছে। এই মূলনীতির প্রেক্ষিতে নবুওতের ভণ্ড দাবিদারদের দ্বিতীয় দাবি ও দলিলটিও বাতিল। অর্থাৎ, ইংরেজ ও রুশ জাতিগুলোর বরং ইউরোপীয় শক্তিগুলোর পৃথিবীর বিভিন্ন অংশ দখল ও আধিপত্য বিস্তার করাকে ইয়াজুজ ও মাজুজের বহিরাগমন বলে আখ্যায়িত করা বাতিল । তা এ- কারণে যে, এইমাত্র বলা হয়েছে সভ্য সংস্কৃতিবান জাতিগুলোকে ইয়াজুজ ও মাজুজ বলাটাই ভুল । দ্বিতীয় কারণ হলো, ইয়াজুজ ও মাজুজের যে- অরাজকতা ও অশান্তির কথা সুরা কাহফে যুলকারনাইনের ঘটনায় বলা হয়েছে তার প্রেক্ষিতে এবং সহিহ হাদিসমূহের স্পষ্ট বর্ণনা অনুসারে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।