বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 08
/ ২৯৪
📝 লেখা 📖 পিডিএফ

প্রতিশ্রুতি বলতে কিয়ামতের প্রতিশ্রুতি উদ্দেশ্য নয়; বরং কোনো নির্মিত বস্তুর ধ্বংস হওয়ার নির্ধারিত ও নিদিষ্ট সময় উদ্দেশ্য । তার নির্দিষ্টতাকে যুলকারনাইন নিজের পক্ষ থেকে অনুমানের ওপর ভিত্তি করে নির্দিষ্ট করার পরিবর্তে একজন মুমিন ও সৎ ব্যক্তির মতো আল্লাহ তাআলার ইচ্ছার প্রতি সোপর্দ করে দিয়েছেন। যুলকারনাইনের ঘটনায় প্রাসঙ্গিকভাবে ইয়াজুজ ও মাজুজদেরও উল্লেখ করা হয়েছে। এ-কারণে ঘটনার শেষের আগের আয়াতে আল্লাহ তাআলাও ইয়াজুজ ও মাজুজদের সংক্ষিপ্ত উল্লেখ করেছেন এবং ৬% ar AGS pal 8 Cy AN 0 EPL IY a (সেই দিন আমি তাদেরকে ছেড়ে দেবো এই অবস্থায় যে, একদল আর একদলের ওপর ঢেউয়ের মতো আছড়ে পড়বে এবং শিঙায় ফুৎকার দেয়া হবে। এরপর আমি তাদের সবাইকে একত্র করবো ।) আয়াতে বর্ণনা করেছেন যে, তোমরা এখন যুলকারনাইনের ঘটনায় যে-ইয়াজুজ ও মাজুজের কথা শুনতে পেয়েছো আমি তাদের ফেতনা ও অরাজকতার জীবনে ছেড়ে দিয়েছি এভাবে যে, তারা সবসময় নিজেদের মধ্যে ফেতনা ও ফাসাদে লিপ্ত থাকবে এবং কিয়ামতের আগে শিঙায় ফুৎকার দেয়া পর্যন্ত তাদের অশান্তি ও অরাজকতা চলতে থাকবে। সেদিন তাদের সবাইকে একত্র করা হবে এবং সেদিন কাফেরদের সামনে জাহান্নাম উপস্থিত করা হবে। সুরা আম্বিয়ায় ইয়াজুজ ও মাজুজদের উল্লেখ স্বতন্ত্র মর্যাদা রাখে। ওখানে এটাই বলা উদ্দেশ্য যে, তাদের সামষ্টিক বহিরাগমন কিয়ামতের আলামতসমূহের মধ্যে একটি বিশেষ আলামত । আর সুরা কাহফে তাদের উল্লেখ করা হয়েছে কেবল প্রাসঙ্গিকরূপে । ইয়াজজু ও মাজুজদের অরাজকতা ও অশাস্তিমূলক বিশেষ ঘটনার সঙ্গে সামনঞ্জস্যের কারণে তাদের অশান্তি ও অরাজকতা সৃষ্টি এবং বিভিন্ন সময়ে দলে দলে যুদ্ধকলহ ও ফেতনা সৃষ্টির উল্লেখ করা হয়েছে এমনভাবে, যাতে প্রতিশ্রুতি সর্বশেষ বহিরাগমনের প্রতিও ইঙ্গিত করা হয়ে ওঠে ৷ মোটকথা, সুরা কাহফের আলোচ্য আয়াতগুলোর পূর্বাপর বিবরণ, অর্থাৎ, ওই আয়াতগুলোর পূর্বের ও পরের আয়াতসমূহের কিছুতেই এই দাবি নয় যে, যুলকারনাইনের উক্তি-সম্বলিত ৬১ ৯৮ ৬৮১ :৮ ১৬ আয়াতে (প্রতিশ্রুতি) শব্দ থেকে কিয়ামতের প্রতিশ্রুতি উদ্দেশ্য কার www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।