এ-কারণে আলোচ্য আয়াতের পূর্বাপর বিবরণ থেকে দৃষ্টি ফিরিয়ে নিয়ে তাতারদের আক্রমণ ও অরাজকতাকে ০581 5 ৯ 2 ০A) হাদিসটির লক্ষ্যস্থল নির্ধারণ করে সুরা আশম্বিয়ার এই আয়াতকে কিয়ামতের সর্বশেষ আলামত থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়ে তাতারদের আক্ৰমণ ও অরাজকতার ওপর প্রয়োগ করা কিছুতেই সঠিক ও শুদ্ধ হতে পারে না। তা ছাড়া এটি পূর্ববর্তী সংখাগরিষ্ঠ উলামায়ে কেরামের স্বীকৃত ব্যাখ্যারও সম্পূর্ণ বিপরীত । সম্ভাবনা আছে যে, উল্লিখিত ব্যাখ্যার বর্ণনাকারী ও বক্তাগণ আমার এই প্রশ্কে আমারই ওপর পুনঃআরোপ করে বলতে পারেন, একইভাবে সুরা কাহফে +55 ৮ 4, ৬9:৬৮ 1১১ (যখন আমার প্রতিপালকের প্রতিশ্রুতি পূর্ণ হবে, তখন তিনি তাকে চূর্ণ-বিচূর্ণ করে দেবেন) আয়াতে $7 (প্রতিশ্রুতি) শব্দ থেকে কেনো কিয়ামত উদ্দেশ্য করা যাবে না, যখন তার পরেই ১ $ 4) (এবং শিঙায় ফুৎকার দেয়া হবে) আয়াতটি রয়েছে যা নিঃসন্দেহে কিয়ামতের সর্বশেষ আলামত? আর কেনো বলা যাবে না যে, শিঙায় ফুৎকার দেয়ার আগ পর্যন্ত ইয়াজুজ ও মাজুজেরা প্রাচীরের ভেতরে আবদ্ধ থাকবে, শিঙায় ফুৎকার দেয়ার কাছাকাছি সময়ে অকস্মাৎ প্রাচীরটি ভেঙে পড়বে এবং তারা বাইরে বের হয়ে পড়বে? তবে এ-সম্পর্কে আমাদের আরজ এই যে, এই প্রশ্নটি তার উল্লিখিত বিবরণের সঙ্গে কিছুতেই আমাদের বিরুদ্ধে উত্থাপিত হতে পারে না। তা এ-কারণে যে, সুরা কাহফের এই আয়াতগুলোর তাফসির করে আগেই আমরা এ-কথা স্পষ্টভাবে বলেছি যে, এই আয়াতগুলোর মধ্যে প্রথম আয়াতটির সূচনা হয়েছে এ৷ ১: ৩5, (তারা তোমাকে যুলকারনাইন সম্পর্কে জিজ্ঞেস করে) বাক্যের মধ্য দিয়ে এবং ১%) ০৪) ৮ 5 (এবং আমার প্রতিপালকের প্রতিশ্রুতি সত্য) আয়াত পর্যন্ত যুলকারনাইনের ঘটনা বিবৃত করা হয়েছে। অর্থাৎ, ১ /) ৮১:৮ ১৯ £৬১ (যখন আমার প্রতিপালকের প্রতিশ্রুতি পূর্ণ হবে, তখন তিনি তাকে চূর্ণ-বিচূর্ণ করে দেবেন) আয়াতে যুলকারনাইনের উক্তি উদ্ধৃত করা হয়েছে। এটা আল্লাহ তাআলার নিজের বাণী নয়। সুতরাং, এখানে www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।