বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 08
/ ২৯৪
📝 লেখা 📖 পিডিএফ

ইতোপূর্বে উল্লেখ করা হয়েছে যে, আরবদেশে তৎকালে লুকমান হাকিমের হেকমত ও প্রজ্ঞার ব্যাপক চর্চা ছিলো । অধিকাংশ মজলিসে তার প্রজ্ঞাপূর্ণ কথামালা উদ্ধৃত করা হতো। তাবেঈন, সাহাবায়ে কেরাম রা., এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকেও লুকমান হাকিমের কতিপয় প্রজ্ঞাপূর্ণ উক্তি বর্ণনা করা হয়েছে। তার মধ্য থেকে নিম্নে কয়েকটি উদ্ধৃত করা হলো : ১। প্রজ্ঞা ও বুদ্ধিমত্তা দরিদ্র মানুষকেও রাজা বানিয়ে ছাড়ে । ২। কোনো মজলিস বা বৈঠকে প্রবেশ করলে প্রথমে সালাম দেবে। তারপর একপাশে বসে পড়বে। মজলিসে উপস্থিত লোকদের কথা-বার্তা শুনে নেয়ার আগ পর্যন্ত নিজে কথা-বার্তা শুরু করবে না। যদি তারা আল্লাহর জিকিরে মশগুল থাকে তবে তুমিও তাদের সঙ্গে অংশগ্রহণ করো। আর যদি তারা কোনো অনর্থক কাজে লিপ্ত থাকে তবে তুমি তাদের মজলিস ছেড়ে কোনো ভালো মজলিসে চলে যাও । ৩। আল্লাহ তাআলা যদি কাউকে আমানতদার বানান, তবে তার জন্য আবশ্যক হলো সেই আমানতকে রক্ষা করা । ৪। হে বাছা, আল্লাহ তাআলাকে ভয় করো। লৌকিকতার সঙ্গে আল্লাহর প্রতি ভয় প্রকাশ করো না । যাতে লোকেরা তোমার প্রতি সম্মান দেখায় অথচ তোমার অন্তর পাপগ্রস্ত। ৫। হে বাছা, মুর্খের সঙ্গে বন্ধুত্ব করো না। কারণ সে মনে করতে পারে যে তুমি তার মূর্খতাপ্রসূত আচরণ পছন্দ করো। জ্ঞানী ব্যক্তির রাগ ও অসন্তোষের প্রতি বেপরোয়া ভাব প্রকাশ করো না। এতে তিনি তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারেন। ৬ । প্রকাশ থাকে যে, জ্ঞানী ব্যক্তিদের জবানে আল্লাহ-প্রদত্ত শক্তি থাকে। তাদের মধ্যে কেউ কোনো কথা বলেন না, তবে তারা কেবল তা-ই বলে থাকেন আল্লাহপাক যেমন যা ঘটাতে চান। ৭। হে বাছা, নীরবতা অবলম্বন করলে কখনো অনুতপ্ত ও লজ্জিত হতে হয় না । কথা-বার্তা যদি রুপা হয় তবে নীরবতা হলো স্বর্ণ ৷ ৮। হে বাছা, সবসময় খারাপ কাজ থেকে দূরে থেকো, তাহলে খারাপ কাজও তোমার থেকে দূরে থাকবে। কেননা, খারাপ থেকে খারাপ উৎপাদিত হয়ে থাকে। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।