বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 08
/ ২৯৪
📝 লেখা 📖 পিডিএফ

£১) 4 85| বাক্যটি সেই একই বিষয় বর্ণনা করছে। এই দুটি বাক্য পরস্পর এমনভাবে সংযুক্ত যে, দুটিকেই একই ঘটনা সম্পর্কে বুঝতে হয়। আর হাফেয ইমাদুদ্দিন বিন কাসির রহ, এ-ব্যাপারে কোনো মীমাংসাকারী মত পোষণ করেন না। তিনি সন্দিহান যে, আলোচ্য হাদিসে £৮) £2১ 65) ৮ 85 [5 বাক্যটিতে 5 শব্দ দ্বারা প্রকৃত অর্থ (খুলে দেয়া হয়েছে) বুঝানো হয়েছে না-কি এটি ঘটিতব্য ঘটনার একটি উপমা, যা ইয়াজুজ ও মাজুজ কর্তৃক সংঘটিত হবে এবং যার প্রতিক্রিয়া সরাসরি আরবদের ( কুরাইশ বংশীয় শাসনের) ওপর গিয়ে পড়বে? তবে সহিহ বুখারির ব্যাখ্যাকার কিরমানি কতিপয় আলেম থেকে উদ্ধৃত করেছেন, তারা গোটা হাদিসটিকে একই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট মনে করছেন। তারা বলছেন, এই হাদিসে ইয়াজুজ ও মাজুজ কর্তৃক ঘটিতব্য একটি ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। ঘটনাটি মধ্যবতীকালে প্রকাশ পাবে এবং তা কিয়ামতের আলামতের সঙ্গে সম্পর্কিত নয়। এই ঘটনা আরবদের পতনের কারণ হবে। আর ৪১) + 8%5। দ্বারা এ-কথার উপমা দেয়া হয়েছে যে, যে-ঘটনাটি ভবিষ্যতে সংঘটিত হবে বলা হয়েছে তা শুরু হয়ে গেছে। আর ঘটনাটি হলো আব্বাসি খলিফা মু'তাসিম বিল্লাহর যুগে তাতারদের আক্রমণ ও অরাজকতা, যা আরবের শক্তি ও প্রতাপের অবসান ঘটিয়ে দিয়েছে।*** উল্লিখিত মোটামুটি বর্ণনার বিস্তারিত বিবরণ এই যে, ইয়াজুজ ও মাজুজ গোত্রগুলোর আক্রমণ ও লুষ্ঠনের ঘটনা__যুলকারনাইনের ঘটনাপ্রসঙ্গে তা বিবৃত হয়েছে__ছাড়া ইতিহাসে এই গোত্রগুলোর আর কোনো স্মরণীয় আক্রমণের উল্লেখ পাওয়া যায় না। অবশ্য খ্ৰিস্টায় সপ্তম শতকে ইয়াজুজ ও মাজুজের প্রতিরোধে যুলকারনাইন কর্তৃক নির্মিত প্রাচটীরটি অকেজো হয়ে পড়ে। তাদের ঠেকানোর জন্য কাস্পিয়ান সাগর ও কৃষ্ণসাগরের মধ্যবর্তী যে-গিরিপথটি বন্ধ করে দেয়া হয়েছিলো তা বাদ দিয়ে তারা ইউরাল হুদ ও কাস্পিয়ান *”» উমদাতুল কারি, একাদশ খণ্ড www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।