বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 08
/ ২৯৪
📝 লেখা 📖 পিডিএফ

অভিধানে উপর থেকে নিচের দিকে ঝুঁকে আসাকে বলে ৮৯ সুতরাং, ৮ অর্থ উঁচুমস্থান থেকে নিচের দিকে অবতরণ করা । আরবি অভিধানে ৩১১০ শব্দের অর্থ পিছলে যাওয়া । সুতরাং, ০/৯ শব্দের অর্থ হলো তারা এত ক্ষিপ্রগতিতে বেট্লয়ে আসবে যে, মনে হবে তারা কোনো টিলা থেকে পিছলে আসছে । মুফরাদাতে ইমাম রাগিব, ইবনে আসিরের ‘আন- নিহায়াতু ফি গারিবিল হাদিসি ওয়াল আসার' ( ২৬ = ১ ৯ 3) গন্ধে শব্দগুলোর আলোচনায় এসব আভিধানিক অর্থ ব্যাখ্যা করা হয়েছে। সুতরাং, এই তাফসির থেকে এটাও স্পষ্ট হয়ে যায় যে, কুরআন মাজিদ ইয়াজুজ ও মাজুজের প্রতিশ্রুত বহিরাগমনের যে-বিবরণ প্রদান করেছে তা কাস্পিয়ান সাগর থেকে মানচুরিয়া পর্যন্ত ছড়িয়ে থাকা গোত্রগুলোর সঙ্গে মিলে যায়। গোত্রগুলো পৃথিবীর বৃহৎ জনবসতিপূৰ্ণ এলাকাকে বেষ্টন করে আছে এবং তাদের অবস্থানও সাধারণ সমতল ভূমি অপেক্ষা ভূপৃষ্টের অনেক উপরে রয়েছে। যখন তারা বের হয়ে সভ্য জাতিগুলোর ওপর আক্রমণ করে তখন মনে হয় যে তারা উপর থেকে পিছলে নিচের দিকে নামছে। ভবিষ্যতে কিয়ামতের আলামতরূপে তাদের সর্বশেষ বহিরাগমন হবে। তাদের গোত্রসমূহের ঢল একইসঙ্গে উচ্ছলিত হয়ে উঠবে । তখন মনে হবে যে, মানবসমুদ্রের বাধ ভেঙে গেছে এবং তারা তাদের প্রতিটি উঁচু স্থান থেকে নিচের দিকে প্রবাহিত হচ্ছে। কুরআন মাজিদের আলোচ্য আয়াতগুলোর এই তাফসির__শব্দ ও বাক্যগুলোকে তাদের আভিধানিক অর্থ থেকে এদিক-ওদিক সরানো ব্যতীত এবং দূরবর্তী ব্যাখ্যা বা জটিল ব্যাখ্যা করা ছাড়া-_এত সুন্দর যে, তা দ্বারা অনেক সন্দেহ ও সংশয় সম্পূর্ণরূপে দূর হয়ে যায়। তাফসির করার ক্ষেত্রে মুফাস্সিরগণ এসব সংশয় ও সন্দেহের শিকার হয়েছেন এবং সেগুলোর সমাধানের জন্য তাদেরকে আকর্ষণহীন ব্যাখ্যার অবতারণা করতে হয়েছে। তা ছাড়া, নবুওতের দাবিদারেরা এসব দূরবর্তী ব্যাখ্যা থেকে ফায়দা হাসিল করে নাস্তিকতা ও ধর্মদ্রোহিতা ছড়ানোর সুযোগ লাভ করেছে। সুরা কাহ্‌ফ ও সুরা আম্বিয়ার আয়াতগুলোর এই তাফসিরের পর এখন অবশিষ্ট থাকলো সহিহ বুখারির হাদিসের বিষয়টি । তো, এর উদ্দেশ্য www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।