অবস্থা । আয়াতটির উদ্দেশ্য কখনো এমন নয় যে, ইয়াজুজ ও মাজুজের প্রতিশ্রুত বহিরাগমনের পূর্বে যুলকারনাইনের প্রাচীর কিছুতেই ভাঙবে না। আর এই উদ্দেশ্য হতেই পারে কেমন করে? কারণ, ইয়াজুজ ও মাজুজেরা কেবল এই একটি গিরিপথের মধ্য দিয়ে এসে আক্রমণ ও লুটতরাজ করতো না; বরং ককেশাসের ওই প্রান্ত থেকে চীনের মানযচুরিয়া পর্যন্ত তাদের বের হওয়ার অনেক স্থান ছিলো। যদি যুলকারনাইনের প্রাচীরটি তাদের জন্য দারইয়ালের গিরিপথকে চিরকালের জন্য বন্ধও পারতো না? এজন্যই হযরত শাহ সাহেব রহ, AA SES Gy a WS) ‘সেই দিন আমি তাদেরকে ছেড়ে দেবো এই অবস্থায় যে, একদল আর একদলের ওপর ঢেউয়ের মতো আছড়ে পড়বে।”**ং আয়াতটির তাফসির করেছেন এভাবে : যুলকারনাইনের এই ঘটনায় ইয়াজুজ ও মাজুজ প্রতিরোধে এদিক থেকে যে-প্রতিবন্ধক সৃষ্টি করা হয়েছিলো তার উল্লেখ আছে। যুলকারনাইনের বক্তব্যের পর আল্লাহ তাআলা তার পক্ষ থেকে এই আয়াতে বলেছেন যে, হে শোতৃবৃন্দ, তোমরা যে-ইয়াজুজ ও মাজুজ সম্পর্কে এসব কথা শুনছো, তোমরা তাদের বিষয়ে আরো কিছু কথা শোনো। আমি ওই গোত্রগুলোর জন্য এই বিধান নির্ধারণ করে দিয়েছি যে, তারা নিজেদের মধ্যে কলহে লিপ্ত থাকবে এবং পারস্পরিক দলে দলে মারামারি-হানাহানি করবে। এভাবে সেই সময় এসে পড়বে যখন কিয়ামত সংঘটিত হওয়ার জন্য শিঙায় ফুৎকার দেয়া ব্যতীত আর কোনো আলামতই অবশিষ্ট থাকবে না । আল্লাহ সুরা আম্বিয়াতে বলেছেন, শিঙায় ফুৎকার দেয়ার আগে কিয়ামতের শর্ত বা আলামতগুলোর মধ্য থেকে আরো একটি আলামত বা শর্ত সংঘটিত হবে : ইয়াজুজ ও মাজুজের সব গোত্র তাদের বহিরাগমনের প্রতিটি জায়গা থেকে একসঙ্গে ছুটে আসবে এবং পৃথিবীতে ব্যাপক অরাজকতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড করার জন্য তাদের উঁচু স্থান থেকে ক্ষিপ্র গতিতে নেমে এসে বিশ্বজগতের আনাচে ও কানাচে ছড়িয়ে পড়বে । ১৯ > = ২৬৫ সুরা কাফহ : আয়াত ৯৯ । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।