বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 08
/ ২৯৪
📝 লেখা 📖 পিডিএফ

Lay LU ad U0) 0 CS CS Mt Aj py coy Gos « LAS BA» J 0 dLal “হযরত যায়নাব বিনতে যাহাশ রা. থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (ঘুম থেকে জেগে উঠে) বেরিয়ে এলেন, তার মুখমণ্ডল ছিলো ভয়ার্ত ও রক্তিম । তিনি বলছিলেন, ‘লা ইলাহা ইল্লাহ, আসন্ন ফেতনার জন্য আরবদের ধ্বংস । আজ ইয়াজুজ ও মাজুজের প্রতিরোধে নির্মিত প্রাচীরটিকে খুলে দেয়া হয়েছে, এভাবে ৷' তিনি বৃদ্ধাঙ্ুলের ওপর শাহাদাত আঙ্গুল রেখে গোলাকার বৃত্ত বানিয়ে দেখালেন। হযরত যায়নাব বিনতে যাহাশ রা. বলেন, আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসুল, আমাদের মধ্যে সৎকর্মপরায়ণ মানুষ থাকতেও কি আমরা ধ্বংস হয়ে যাবো? রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, হ্যা, যখন অশ্লীল কর্মকাণ্ড বৃদ্ধি পাবে।’”২৯৬ উল্লিখিত রেওয়ায়েতে এটা স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, প্রাচীরটির মধ্যে আঙ্গুলের বৃত্তের পরিমাণ ফুটো হয়ে গেছে। আর মুফাস্সিরগণের উপরিউক্ত তাফসির অনুযায়ী কিয়ামতের প্রতিশ্রুত সময়ের পূর্বে এমনটি হওয়া সম্ভব নয় । অতএব, তাদের পক্ষ থেকে যদি বলা হয়, এই বিশুদ্ধ বরং বিশুদ্ধতম হাদিসে ৯ শব্দের অর্থ ‘অরাজকতা ও ফেতনার বিস্তৃতি লাভ করেছে' এবং রূপক অর্থে একে 'প্রাচীরে ছিদ্র হয়েছে’ বলা হয়েছে, তবে আমাদের কথা হলো, সুরা আশ্বিয়ার = শব্দের অর্থে কেনো তাদের এই বাড়াবাড়ি যে, প্রাচীর ভেঙে-চুরে পথ উন্ুুক্ত হয়ে যাওয়াই এই শব্দের উদ্দেশ্য, অথচ এই আয়াতে প্রাচীর বা প্রাচীরের ছিদ্রের উল্লেখ পর্যন্ত নেই? এখানেও কেনো রূপক অর্থ গ্রহণ করা হচ্ছে না এবং কেনো এমন তাফসির করা হচ্ছে না যা আমরা এইমাত্র বর্ণনা করেছি? আর যদি হাদিসে প্রকৃত ছিদ্রেরই উল্লেখ করা হয়ে থাবে, তবে তা মুফাস্সিরগণ সাধারণভাবে সুরা কাহফের সংশ্লিষ্ট আয়াতের যে-তাফসির *৯* সহিহুল বুখারি : হাদিস ৩৩৪৬; সহিহ মুসলিম : হাদিস ৭৪১৮ । উদ্ধৃত হাদিস সহিহ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।