বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 08
/ ২৯৪
📝 লেখা 📖 পিডিএফ

প্রাচীর নির্মাণ করার পর তার দৃঢ়তার কথা উল্লেখ করে বলেছিলেন, আমার প্রতিপালকের প্রতিশ্রুতি যখন পূর্ণ হবে তখন তিনি এই প্রাচীরকে চূর্ণ-বিচূর্ণ করে দেবেন। তার প্রতিশ্রুতি সত্য এবং তার বিপরীত হওয়া অসম্ভব । কিন্তু যুলকারনাইনের কথায় ইয়াজুজ ও মাজুজের বহিরাগমনের উল্লেখ নেই, যা কিয়ামতের নিকটবর্তী সময়ে ঘটবে। আর এ-কথার উল্লেখ থাকবেই বা কী করে, কেননা, প্রাচীরের শক্তি ও দৃঢ়তা সম্পর্কে এটি অদৃশ্য ও গায়বি বিষয়ের সংবাদ প্রদানের অন্তর্গত । এগুলো কিয়ামতের আলামত হিসেবে আল্লাহ তাআলার পক্ষ থেকে বর্ণনা করা হয়েছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর মাধ্যমে পৃথিবীর অধিবাসীদের প্রতি একটি সতকীকরণ। অর্থাৎ, আল্লাহ তাআলার এই জমিন তার শেষ মুহূর্তগুলোতে বিশ্বব্যাপী এক কঠিন ও ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি হবে। আর সুরা আশ্বিয়াতে কেবল এতটুকু উল্লেখ করা হয়েছে যে, কিয়ামতের নিকটবর্তী সময়ে ইয়াজুজ ও মাজুজেরা বের হয়ে পড়বে। তারা অরাজকতা ও অশান্তি সৃষ্টি করার জন্য খুব দ্রুত গতিতে উঁচু ভূমি থেকে নিচের দিকে উছলে পড়বে। এই আয়াতে প্রাচীর চূর্ণ-বিচূর্ণ হয়ে তার মধ্য দিয়ে ইয়াজুজ ও মাজুজের বহিরাগমন ঘটবে, তার কোনো উল্লেখই নেই । ০ ১] বা ‘মুক্ত করে দেয়া হবে' শব্দ থেকে এ-ধরনের বক্তব্য বুঝে নেয়া নিছক ধারণা ও অনুমানপ্রসূত। একটু পরেই তা পরিদ্ধার হবে। এই ঘটনা প্রসঙ্গে সুরা কাহ্‌ফ ও সুরা আনশ্বিয়ার আয়াতগুলোর স্পষ্ট ও সরল উদ্দেশ্য এই : সুরা কাহফে প্রথমে এই ঘটনার বিস্তারিত বিবরণ শুনিয়ে দেয়া হয়েছে। এ-ব্যাপারে ইহুদিরা নিজেরা বা মকন্ধার মুশরিকদের মাধ্যমে নবী করিম সাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করেছিলো যে, যুলকারনাইন সম্পর্কে আপনার যদি কিছু জ্ঞান থাকে তবে তা প্রকাশ করুন। কুরআন মাজিদ, অর্থাৎ, আল্লাহ তাআলার ওহি তাদের জানিয়ে দিলো যে, যুলকারনাইন একজন ন্যায়পরায়ণ ও সৎকর্মশীল বাদশাহ ছিলেন। তিনি তিনটি উল্লেখযোগ্য অভিযান পরিচালনা করেছিলেন। একটি অভিযান ছিলো দূরপ্রাচ্যের দিকে, দ্বিতীয়টি ছিলো দূর পশ্চিমদিকে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।