ইয়াজুজ ও মাজুজের বহিরাগমন যুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ ও প্রাচীরের আলোচনার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইয়াজুজ ও মাজুজের বহিরাগমন। কুরআনে তাদের বহিরাগমনের উল্লেখ রয়েছে। বিষয়টির গুরুত্ব আরো বৃদ্ধি পায় এ-কারণে যে, কিয়ামতের আলামাতের সঙ্গে বিষয়টির সম্পর্ক রয়েছে। এটা বাস্তব ব্যাপার যে, ইয়াজুজ ও মাজুজের বহিরাগমনের বিষয়টি কুরআন মাজিদ ভবিষ্যদ্বাণীরূপে এর সংবাদ প্রদান করেছে__একটি মামুলি বিষয় নয়, কেবল ধারণাগত অনুমানের ভিত্তিতে যার সমাধান করে দেয়া যেতে পারে। এ-বিষয়টি কুরআন মাজিদের অদৃশ্য বিষয়াবলির সংবাদ প্রদানের অন্তর্গত। সুতরাং, এ-ব্যাপারে মীমাংসা প্রদানের অধিকার কেবল কুরআন মাজিদেরই রয়েছে, ধারণা ও অনুমানের সে-অধিকার নেই । কুরআন মাজিদ ঘটনাটিকে সুরা কাহ্ফে ও সুরা আশ্বিয়ায় বর্ণনা করেছে। এ-বিষয়ে সংশ্লিষ্ট যা-কিছু আছে তা শুধু এ-দুটি সুরাতেই উল্লেখ করা হয়েছে। সুরা কাহফে ঘটনাটি বর্ণিত হয়েছে এভাবে _ BY 5 tn Lr) Un I6 0 UE Lb Uy 84s of ight US (gS Bp) be sf) BY DE) 5 dite C5 Ub) be “এরপর তারা (ইয়াজুজ-মাজুজ) তা অতিক্রম করতে পারলো না এবং তা ভেদও করতে পারলো না। সে (যুলকারনাইন) বললো, ‘এটা আমার প্রতিপালকের অনুগ্রহ । যখন আমার প্রতিপালকের প্রতিশ্রুতি পূর্ণ হবে, তখন তিনি তাকে চূর্ণ-বিচূর্ণ করে দেবেন এবং আমার প্রতিপালকের প্রতিশ্রুতি সত্য ।” [সুরা কাহ্ফ : আয়াত ৯৭-৯৮] আর সুরা আম্বিয়ায় আছে__ 25 yh hy OS LF Kn I EFL EF TS bi bi His: ib SSS US dh al Lax 2 DY “এমনকি যখন ইয়াজুজ-মাজুজকে মুক্ত করে দেয়া হবে এবং তারা প্রতিটি উচ্চ ভূমি থেকে ছুটে আসবে । অমোঘ প্রতিশ্রুত কাল আসন্ন হলে অকস্মাৎ কাফেরদের চোখ স্থির হয়ে যাবে, তারা বলবে, হায়, দুর্ভোগ আমাদের! আমরা তো ছিলাম এ-ব্যাপারে উদাসীন; না, আমরা সীমালঙ্ঘনকারীই ছিলাম ।” [সুরা আদ্বিয়া: আয়াত ৯৬-৯৭] www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।