কাশ্মিরি এবং মাওলানা আবুল কালাম আযাদের (রাহিমাহুমুলল্লাহ) মতো গবেষক ও বিশেষজ্ঞের অভিমত এটাই যে, ককেশাস পর্বতমালার অভ্যস্ত রীণ গিরিপথের ওপর নির্মিত প্রাচীরই যুলকারনাইনের প্রাচীর । উল্লিখিত বিশদ বিবরণের পর আমাদের বলতে দিন যে, দারইয়াল গিরির প্রাচীরটি সাইরাস দ্য গ্রেট (খোরাস বা কায়খসরু) কর্তৃক নির্মিত। আর, নির্মাণ করেছিলেন অসভ্য জংলি গোত্রগুলোকে প্রতিরোধ করার জন্য; জংলি গোত্ৰগুলো কাকেশাস পর্বতমালার শেষ প্রান্ত থেকে এসে গিরিপথ অতিক্রম করে পর্বতমালার এদিকে বসবাসকারী লোকদের ওপর আক্ৰমণ করতো, হত্যা ও লুটতরাজ চালাতো। এরা ছিলো সাইথিয়ান গোত্ৰসমূহ, সাইরাস দ্য গ্রেটের শাসনামলে এরাই আক্রমণ ও লুটতরাজ করতো । এই সাইথিয়ান গোত্রগুলোই ছিলো ওই সময়ের ইয়াজুজ ও মাজুজ। সাইরাস দ্য গ্রেট একটি সম্প্রদায়ের আবেদনের প্রেক্ষিতে সাইথিয়ান গোত্রগুলোকে প্রতিরোধের উদ্দেশ্যে এই প্রাচীর নির্মাণ করেছিলেন। আরমেনিয়ায় প্রাপ্ত শিলালিপিতে এই প্রাচীরটির প্রাচীন নাম লেখা হয়েছে ফাক-কুরাই বা কুরের গিরিপথ । কুরাই দ্বারা উদ্দেশ্য সম্ভবত খোরাস বা গোরাস, যা সাইরাস দ্য গ্রেটের ফারসি নাম । এই গিরিপথের কাছেই কাস্পিয়ান সাগরের তীরবর্তী দারবান্দে যে-প্রাচীর আছে, একই উদ্দেশ্যে খোরাসের পরে অন্যকোনো বাদশাহ তা নির্মাণ করেছেন। বাদশাহ নওশেরওয়া তার শাসনামলে প্রাচীরটি পুনরায় পরিষ্কার ও মেরামত করেন। যেমন আমরা ইতোপূর্বে এনসাইক্লোপিডিয়া অব ইসলামকে উদ্ধৃত করে এই ঘটনা বর্ণনা করেছি। উপরে বিবৃত তিনটি প্রাচীরের মধ্যে কোনো একটিও আলেকজাভ্ডার দ্য গ্রেট কর্তৃক নির্মিত নয়। আলেকজাভডারের বিজয়সমূহের যে-ইতিবৃত্ত আমাদের সামনে রয়েছে তা থেকে কোনোভাবেই প্রমাণিত হয় না যে, এই উদ্দেশ্যে (জংলি গোত্রসমূহকে প্রতিরোধ করার জন্য) শাসনামলের গোটা সময়টাতে ইয়াজুজ ও মাজুজ কোনো আক্রমণ করেছিলো বলে ইতিহাসে উল্লেখ পাওয়া যায় না। আর হিসার জেলার www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।