ও পার্থক্যের ফলে কিছুতেই আমি সেগুলোর বিশুদ্ধতায় বিশ্বাস করতে পারি না। রেওয়ায়েতগুলো শুদ্ধ না অশুদ্ধ সে-ব্যাপারে আল্লাহই ভালো জানেন। তবে সর্বাবস্থায় (বর্ণিত রেওয়ায়েতসমূহে) প্রাচীরের বিষয়টি বিশুদ্ধ হওয়ার ক্ষেত্রে কোনো সন্দেহ নেই। মহান গ্রন্থে (কুরআন মাজিদে) তার উল্লেখ রয়েছে।” ২৯৬ দ্বিতীয় ব্যাপার হলো, সফরের সময়সীমার ব্যাপারে তখনই কিছুটা সমালোচনা করা যেতো, যদি সফরের বিবরণের সঙ্গে তৎকালে যানবাহনের কী ব্যবস্থা ছিলো, যাওয়া-আসার সময় পথিমধ্যে মনযিলগুলোতে কী পরিমাণ সময় অবস্থান করতে হয়েছে, গন্তব্যস্থানে পৌছে ওখানে কতটুকু সময় অতিবাহিত হয়েছে, তারও বর্ণনা থাকতো । কেননা, ইরাক থেকে ককেশাস পর্বতমালার ব্যবধান মাত্র আট-নয়শো মাইল । তা ছাড়া, ইবনে খালদুন, ইবনে খুরদাযাবাহ ও ইবনে কাসিরের (রাহিমাহুমুল্লাহ) মতো বিশেষজ্ঞ ইতিহাসবেত্তা ও ভূগোলবিশারদ এই ঘটনাটি বর্ণনা করেছেন। তা সত্ত্বে তাদেরকে এই দাবি করতে দেখা যাচ্ছে যে, ওয়াসেক বিল্লাহর প্রেরিত প্রতিনিধি দল আমাদের আলোচ্য প্রাচীর পর্যন্ত পৌছেছেন এবং ফিরে এসে খলিফাকে প্রাচীরটির বিবরণ শুনিয়েছেন। (অর্থাৎ, তারা এ-ব্যাপারে সন্দেহ পোষণ করেন নি।)*** বর্তমানে প্রত্যক্ষ দর্শনে প্রমাণিত হয়েছে যে, দারইয়ালের গিরিপথটি দুটি পর্বতশিখরের মধ্যে বেষ্টিত। এতিহাসিক সাক্ষ্য-প্রমাণও এ-বিষয়টি মেনে নিয়েছে এবং এই বক্তব্যই বর্ণনা করেছে। তা ছাড়া ওয়াসেক বিল্লাহ কর্তৃক প্রেরিত অনুসন্ধানী দল প্রাচীরটি পরিদর্শনের পর ফিরে এসে বর্ণনা দিয়েছে যে, তা লোহার খণ্ড ও পাত এবং গলিত তামার মিশ্রণে নির্মিত হয়েছে। সুতরাং, সন্দেহাতীতভাবে এটা মেনে নেয়া উচিত যে, এই প্রাচীরটিই যুলকারনাইনের প্রাচীর, কুরআন মাজিদের সুরা কাহ্ফে যার উল্লেখ রয়েছে। কেননা, কুরআন মাজিদের বিবৃত বৈশিষ্ট্যসমূহ কেবল এই প্রাচীরের সঙ্গেই মেলে। এ-কারণেই ওয়াহাব বিন মুনাব্বিহ, আবু হাইয়ান আল-আন্দালুসি, আল্লামা আনওয়ার শাহ *** মৃজ্ঞামুল বুলদান, ষষ্ঠ খণ্ড, পৃষ্ঠা ৩৮৮ । ২ দার্বান্দনামা, কাযেম বেগ, পৃষ্ঠা ২১। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।