বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 08
/ ২৯৪
📝 লেখা 📖 পিডিএফ

এক. কোনো একজন ইতিহাসবেত্তাও পরিচ্ধারভাবে বলছেন না যে, হিসার জেলার দারবান্দ এলাকার প্রাচীরটিই যুলকারনাইনের প্রাচীর ৷ দুই. আবুল ফিদা এবং অন্য কয়েকজন ইতিহাসবিদ এই ভ্রমে পতিত হয়েছেন যে, তীরা কাস্পিয়ান সাগরের তীর অবস্থিত দারবান্দের কথা বর্ণনা করেছেন, তারপর এটিকে বুখারা ও তিরমিযের নিকটবর্তী স্থানে অবস্থিত দারবান্দের সঙ্গে মিলিয়ে ফেলেছেন। তারা দুই দারবান্দের মধ্যে পার্থক্য নির্ণয় করতে সক্ষম হননি। তিন. আর অবশিষ্ট সকল গবেষক_-চাই তারা ইতিহাসবিদ হোন বা মুফাস্সির ও মুহাদ্দিস হোন-_ পার্থক্য নির্ণয়ের সঙ্গে পরিষ্কার বর্ণনা করে দিয়েছেন যে, যে-প্রাচীরটি যুলকারনাইনের প্রাচীর বলে খ্যাত, সেটি ওই প্রাচীরই যা কাস্পিয়ান সাগরের তীরবর্তী দারবান্দে (বাবুল আবওয়াবে) অবস্থিত । এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা, এনসাইক্লোপিডিয়া অব ইসলাম, পিটার্স বুস্তানির দায়িরাতুল মাআরিফেও (যা প্রাচীন ও আধুনিক তথ্যাবলির ভাণ্ডার) এই একই বক্তব্য রয়েছে। এমনকি এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকার একাদশ সংস্করণের ত্রয়োদশ খণ্ডের ৫২৬ পৃষ্ঠায় হিসার জেলার দারবান্দের যে-সংক্ষিপ্ত বর্ণনা দেয়া হয়েছে তাতেও এই প্রাচীরটিকে আলেকজান্ডারের প্রাচীর বলা হয় নি। এর বিপরীতে কাস্পিয়ান সাগরের তীরবর্তী দারবান্দের প্রাচীরটি সম্পর্কে বলা হয়েছে যে, আলেকজান্ডারের সঙ্গে এটিকে সম্পর্কযুক্ত করা হয়। এ- কারণে এটি আলেকজাত্ডারের প্রাচীর নামে খ্যাত । চার. ওয়াহাব বিন মুনাব্বিহ, আবু হাইয়ান আন্দালুসি, নাসিখুত তাওয়ারিখ- এর রচয়িতা (ইনি ছিলেন ইরানের রাজদরবারের ইতিহাসবেত্তা) পিটার্স বুস্তানি এবং হযরাতুল উত্তাদ আল্লামা সাইয়িদ আনওয়ার শাহ কাশ্মরি (নাওওয়ারাল্লাহু মারকাদাহু) কাস্পিয়ান সাগরের তীরবর্তী দারবান্দের ব্যাপারে মনোযোগ আকর্ষণ করেছেন যে, যুলকারনাইনের প্রাচীর www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।