হযরাতুল উত্তাদ আল্লামা সাইয়িদ আনওয়ার শাহ কাশ্যিরি (নাওওয়ারাল্লাহু মারকাদাহু) ‘আকিদাতুল ইসলাম' গ্রন্থে লিখেছেন _ তার প্রতি ইঙ্গিত করে নি। তবে পারিপার্শ্বিক অবস্থা থেকে এটা বুঝা যায় যে, এই অভিযান পরিচালিত হয়েছিলো উত্তর দিকে এবং ওখানেই তিনি ককেশাস পর্বতমালার মধ্যবর্তী স্থানে প্রাচীর নির্মাণ করেছিলেন। আর যে-উদ্দেশ্যে যুলকারনাইন প্রাচীর নির্মাণ করেছিলেন, এই একই উদ্দেশ্যে অন্য বাদশাহ ও সম্বাটগণও প্রাচীর নির্মাণ করেছিলেন। যেমন, চীনের অধিবাসীরা মহাপ্রাচীর নির্মাণ করেছে। মঙ্গোলিয়ানরা এটিকে আনকুরাহ বলেন, আর তুর্কিরা এটিকে বলে বুকুরকাহ। ‘নাসিখুত তাওয়ারিখ' গ্রন্থের রচয়িতা এ-বিষয়ে বিশদ বর্ণনা প্রদান করেছেন। আর এই একই কারণে কোনো কোনো অনারব বাদশাহ দারবান্দ (বাবুল আবওয়াব)-এর প্রাচীর নির্মাণ করেছেন। এ-রকম আরো প্রাচীর আছে, যা উত্তর দিকেই অবস্থিত ।”২'৯ আর এনসাইক্লোপিডিয়া অব ইসলামে ককেশাস অঞ্চলে বা কাস্পিয়ান সাগরের তীরবর্তী যে-দারবান্দ (বাবুল আবওয়াব) তার সম্পর্কে একটি নিবন্ধ আছে। এই নিবন্ধে বলা হয়েছে _ “এখানে যে-দারবান্দ প্রথম ইয়াযদিগার তা পুনরায় পরিষ্কার করিয়েছিলেন এবং তার সংস্কার করিয়েছিলেন। এই প্রাচীরটিকে আলেকজান্ডার দ্য গ্রেটের সঙ্গে সম্বন্ধযুক্ত করা হয়।" ২৮০ এনসাইক্লোপিডিয়া অব ইসলামের আরেক নিবন্ধে বলা হয়েছে _ “রাসায়িলু ইখওয়ানিস সাফায় ইয়াজুজ ও মাজুজের যে-সাগরের কথা বলা হয়েছে তার দ্বারা উদ্দেশ্য হলো কাস্পিয়ান সাগর (বাহরে খাযার) ।”* আরব ইতিহাসবেত্তাগণ, মুহাদ্দিসগণ, মুফাস্্সিরগণ এবং গবেষকগণের উল্লিখিত বক্তব্যমালা যে-কয়েকটি বিষয় প্রমাণিত হয় তা পর্যায়ক্রমে নিচে উল্লেখ করা হলো : *** আকিদাতুল ইসলাম ফি হায়াতি ইসা আলাইহিস সালাম (সংক্ষিপ্ত) । পৃষ্ঠা ১৯৮ । *৮০ এনসাইক্লোপিডয়া অব ইসলাম, ১ম খণ্ড, পৃষ্ঠা ৯৪০ । ২৮১ এনসাইক্লোপিডয়া অব ইসলাম, ইয়াজুজ ও মাজুজ সম্পর্কিত নিবন্ধ, ১ম খণ্ড, পৃষ্টা »৯১৪২। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।