বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 08
/ ২৯৪
📝 লেখা 📖 পিডিএফ

তা সত্ত্বেও বর্তমান কালের কতিপয় লেখক এই ভ্রমের ওপরই বাড়াবাড়ি করছেন যে, যুলকারনাইনের প্রাচীর বা আলেকজান্ডারের প্রাচীর- সম্পর্কিত আলোচনায় যে-প্রাচীরের কথা উল্লেখ করা হয়েছে তা দ্বারা কাস্পিয়ান সাগরের (বাহরে খাযার বা বাহরে কাযবিন) তীরবর্তী দারবান্দ উদ্দেশ্য নয়; বরং বুখারা ও তিরমিযের নিকটে হিসার অঞ্চলে অবিস্থৃত যে-দারবান্দ তা-ই উদ্দেশ্য ।*** যাইহোক । এই ইতিহাসবেত্তাগগ কাস্পিয়ান সাগর ও ককেশিয়া (ককেশাস) অঞ্চলের দারবান্দ (বাবুল আবওয়াব)-এর প্রাচীর সম্পর্কে বলেন, কুরআন মাজিদে যে-প্রাচীরের কথা উল্লেখ করা হয়েছে, এটিই সেই প্রাচীর । তবে তারা এ-বিষয়টিও প্রকাশ করেছেন যে, এটিকে কেউ কেউ আলেকজান্ডারের প্রাচীর বলেন আবার কেউ কেউ নওশেরওয়ার প্রাচীরও বলেন। মোটকথা, তারপরও ইতিহাসবেত্তাদের বক্তব্যে গোলমাল থেকে যায়। এই প্রেক্ষিতে কোনো কোনো গবেষক এই গোলমালকে দূর করে দিয়ে অবশ্যই স্পষ্ট বর্ণনা করেছেন যে, কাস্পিয়ান সাগরের তীরে যে-দারবান্দ অবস্থিত তার সঙ্গেই যুলকারনাইনের প্রাচীরের সম্পর্ক; ওই দারবান্দের সঙ্গে সম্পর্ক নয় যা বুখারা ও তিরমিযের কাছে অবস্থিত । ওয়াহাব বিন মুনাব্বিহ রহ. বলেন_ “কুরআন মাজিদে 2০-১ ৬৮ (প্রাচীর দুটির মধ্যবর্তী স্থান) বলে যে-দুটি প্রাচীরের কথা বলা হয়েছে তার দ্বারা উদ্দেশ্য হলো ওই পাহাড় যাদের মধ্যবর্তী স্থানে প্রাচীর নির্মাণ করা হয়েছে। পাহাড় দুটি আকাশছোয়া উঁচু । পাহাড় দুটির পেছনেও জনপদ আছে এবং তাদের সামনেও জনপদ আছে । পাহাড় দুটি মঙ্গোলিয়ান ভূখণ্ডের শেষ প্রান্তে অবস্থিত । এই প্রান্ত টি আরমেনিয়া ও আজারবাইজানের সঙ্গে মিশেছে।”২* আল্লামা হারাবি রহ.*"২ বলেন_ ২% সিদক (সাময়িকী) : সংখ্যা ১৮ই আগস্ট, ১৯৪১ ব্রিস্টাব্দ, প্ৰসঙ্গ : আলেকজান্ডারের প্রাচীর । ২% তাফসিরুল বাহরিল মুহিত, আবু হাইয়ান আল-আন্দালুসি রহ., ষষ্ঠ বণ্ড, পৃষ্ঠা ১৬৩ । ২২২ পুরো নাম : আবদুল্লাহ বিন আহমদ বিন আবদুল্লাহ বিন আস-সাম্মাক আবু যর আল- হারাবি (৯৬৬-১০৪৪ খ্রিস্টাব্দ) । উল্লেখযোগ্য গ্রন্থ : CE ee SOTA BE celeall p55 BIS cured so br Ln) www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।