মতভেদ চিত্তাকর্ষক রূপ ধারণ করেছে। কারণ, দারবান্দ নামে দুটি স্থানের উল্লেখ পাওয়া যায়, দুটি স্থানেই প্রাচীর বিদ্যমান এবং প্রাচীর দুটির নির্মাণের উদ্দেশ্যও একই । সুতরাং, এখন চীনের মহাপ্রাচীরটি বাদ দিয়ে অবশিষ্ট তিনটি প্রাচীর সম্পর্কে একটিমাত্র আলোচনাযোগ্য বিষয় আছে : এই তিনটি প্রাচীরের মধ্যে যুলকারনাইন কর্তৃক নির্মিত প্রাচীর কোনটি এবং এ-প্রসঙ্গে যে- দারবান্দের উল্লেখ করা হয়েছে তা (দুটির মধ্যে) কোন দারবান্দ। আরব ইতিহাসবেত্তাদের মধ্যে মাসউদি**" কাযবিনি**", ইসতাখরি*** ও ইয়াকুত হামাবি সবাই কাস্পিয়ান সাগরের তীরে যে-দারবান্দ অবস্থিত তার কথাই বলেছেন। তারা বলেছেন, এই দারবান্দে প্রবেশের পূর্বেও প্রাচীর পাওয়া যায় এবং শহরটির পরেও প্রাচীর আছে। যদিও একটি প্রাচীর ছোট এবং আরেকটি বড়, তারপরও শহরটি প্রাচীর দ্বারা বেষ্টিত । আর ইরানের জন্য এই স্থানটি বিশেষ গুরুত্ব বহন করে। প্রাচীরের অপরদিকে বসবাসকারী আদিম গোত্রগুলোর আক্রমণ থেকে তাদেরকে রক্ষা করে। অবশ্য আবুয যিয়া ও তার থেকে বর্ণনাকারী অন্য কয়েকজন ইতিহাসবিদ এই ভ্ৰমে পতিত হয়েছেন যে, তারা বুখারা ও তিরমিযের নিকটে অবস্থিত দারবান্দকে আর কাস্পিয়ান সাগরের তীরবর্তী দারবান্দাকে একই দারবান্দ মনে করে একটির অবস্থাকে অন্যটির সঙ্গে মিলিয়ে দিয়েছেন। এবং পৃথক পৃথকভাবে বর্ণনা করে এই গোলমাল দূর করে দিয়েছেন। প্রকৃত অবস্থাকে তিনি সুন্দরভাবে স্পষ্ট করে তুলেছেন। ২১৭ আৰু হাসান আলি বিন আল-হুসাইন বিন আলি আল-মাসউদি । ইসলামি ইতিহাসের জনক । মৃত্যু : ৯৫৭ খ্রিস্টাব্দ । উল্লেখযোগ্য গ্ৰস্থ : abl ny JUS BUSY tr telly 2A । Fl Ad Er OUI **» যাকারিয়া বিন মুহাম্মদ বিন মাহমুদ (১২০৮-১২৮৪ ব্রিস্টাব্দ)। ভূগোলবিশারদ, ইতিহাসবিদ ও বিচারপতি । উল্লেখযোগ্য গ্রন্থ : SN. yr SE) Ob pal be i 2. dt Uri SU UT ২৯ স্ববরাহিম বিন মুহাম্মদ বিন আল-ফারিসি। আবু ইসহাক আল-ইসতাখরি নামে পরিচিত । ভূগোলবিষয়ে তার গ্রন্থের নাম : এ৷) এ 1 জU)N www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।