এটি ‘বাবুল আবওয়াব’ নামে সমধিক বিখ্যাত৷ দারবান্দ শহরটির সব প্রান্ত ও চারপাশ প্রাচীনকাল থেকেই প্রাচীর দ্বারা বেষ্টিত । প্রাচীন ইতিহাসবেত্তাগণ এটিকে ‘আবওয়াবুল বানিয়াহ' বলে আখ্যায়িত করেছেন । বর্তমানে তা ভগ্ন্দশায় রয়েছে । প্রাচীরটিকে বাবুল হাদিদ বা লৌহদ্বার বলা হয় এজন্য যে, প্রাচীরের দেয়ালগুলোর মধ্যে বড় বড় লোহার ফটক লাগানো আছে ।”২৯ যেখানে এই বাবুল আবওয়াবের পশ্চিম প্রান্ত ককেশিয়ার অভ্যন্তরীণ অংশের সঙ্গে মিলিত হয়েছে সেখানে একটি গিরিপথ আছে। এটি দারইয়াল গিরিপথ ((J৮ )৷১ $2 /Darial Gorge)) নামে বিখ্যাত ৷ এটি ককেশিয়ার অনেক উঁচু অংশের মধ্য দিয়ে গিয়েছে। চতুর্থ প্রাচীরটি এখানে আছে। এটিকে ককেশাস বা ‘জাবালে কুকা’' বা ‘জাবালে কাফ'- এর প্রাচীর বলা হয়। এই প্রাচীরটি নির্মিত হয়েছে দুটি পর্বতের মধ্যস্থলে ৷ বুস্তানি এই প্রাচীরের ব্যাপারে লিখেছেন “আর এরই কাছে একটি প্রাচীর আছে । প্রাচীরটি পশ্চিম দিকে এগিয়ে গেছে। খুব সম্ভব পারস্যবাসীরা উত্তরাঞ্চলের বর্বর আক্রমণ থেকে আত্মরক্ষার জন্য এই প্রাচীর নির্মাণ করে থাকবে। কারণ এই প্রাচীরের নির্মাতার সঠিক অবস্থা জানতে পারা যায় নি। কেউ কেউ বলেছেন, আলেকজান্ডার এই প্রাচীর নির্মাণ করেছেন। কেউ কেউ বলেছেন, প্রাচীরটি নির্মাণ করেছেন কিসরা বা নওশেরওয়া। আর আল্লামা ইয়াকুত হামাবি রহ. বলেন, তামা গলিয়ে তা দিয়ে প্রাচীরটি নির্মাণ করা হয়েছে ।”**৫ আর এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতেও দারবান্দ-সম্পর্কিত প্রবন্ধে লৌহ প্রাচীরের অবস্থা প্রায় একইরকম বর্ণনা করা হয়েছে।*** এসব প্রাচীর উত্তর দিকেই নির্মিত হয়েছে এবং সেগুলো একই প্রয়োজনে নির্মিত । ফলে যুলকারনাইনের নির্মিত প্রাচীরটিকে নির্দিষ্ট করতে কঠিন জটিলতার সৃষ্টি হয়েছে। আর এই একই কারণে আমরা এ-বিষয়ে ইতিহাসবেত্তাদের মধ্যে ভীষণ মতভেদ দেখতে পাচ্ছি। অবশেষে এই ** দায়ির্াতুল মাআরিফ : সপ্তম খণ্ড, পৃষ্ঠা ৬৫১; মুজামুল বুলদান : অষ্টম খণ্ড, পৃষ্ঠা ৯। ** দায়িরাতুল মাআরিফ : সপ্তম খণ্ড, পৃষ্ঠা ৬৫১ । "৯১ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, নবম সংস্করণ, সপ্তম খণ্ড, দারবান্দ-সম্পর্কিত নিবন্ধ, পৃষ্ঠা ১০৬ । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।