কোনো কোনো আরব ইতিহাসবেত্তা তুর্কি নামকরণের ভিন্ন কারণ বর্ণনা করেছেন। তারা বলেছেন, তুর্কিরা ওইসব গোত্র, যারা ইয়াজুজ ও মাজুজের সমবংশীয় হওয়া সত্ত্বেও প্রাচীর থেকে দূরে বসবাস করতো । আর এ-কারণে যুলকারনাইন যখন প্রাচীর নির্মাণ করলেন এবং তাদেরকে তার মধ্যে অন্তর্ভুক্ত করলেন না। (প্রাচীরের ভেতরে আটকালেন না ।), তো তাদেরকে বাইরে ছেড়ে দেয়ার ফলে তাদের নাম হলো তুৰ্ক, অর্থাৎ যাদেরকে ছেড়ে দেয়া হয়েছে। নামকরণের এই কারণটিকে একটি কৌতুকই মনে হয়। তারপরও এ থেকে এ-কথা অবশ্যই প্রমাণিত হয় যে, সভ্য সম্প্রদায়গুলো সভ্যতা ও সংস্কৃতির বিকাশের পর তাদের সমবংশীয় কেন্দ্রভূমির গোত্রগুলোর সঙ্গে অপরিচিত হয়ে যেতো এবং তাদেরকে আর ইয়াজুজ ও মাজুজ বলা হতো না। ইয়াজুজ ও মাজুজ শব্দ দুটি কেবল ওইসব গোত্রের জন্যই নির্দিষ্ট হয়ে গিয়েছিলো যারা তাদের কেন্দ্রভূমিতে আগের মতোই জংলি বর্বর ও হিংস্র অবস্থায় থেকে গিয়েছিলো । প্রাচীর ইয়াজুজ ও মাজুজ কারা তা নির্দিষ্ট হওয়ার পর অপর বিষয়টি অর্থাৎ যুলকারনাইনের প্রাচীরের বিষয়টি আমাদের সামনে আসে। অর্থাৎ, যুলকারনাইন ইয়াজুজ ও মাজুজের আক্রমণ ও লুণ্ঠন প্রতিরোধ করার যে-প্রাচীরটি নির্মাণ করেছিলেন এবং কুরআন মাজিদে যার উল্লেখ রয়েছে তা কোথায় অবস্থিত ৷ প্রাচীরের নিরদিষ্টকরণের পূর্বে এই সত্যটিকে আমাদের চোখের সামনে রাখা উচিত যে, ইয়াজুজ ও মাজুজের লুণ্ঠন ও লুটতরাজ এবং অরাজকতা ও অশান্তি সৃষ্টির পরিধি ব্যাপক ও বিস্তৃত ছিলো। একদিকে ককেশাস পর্বতের পাদদেশে বসবাসকারীরা ইয়াজুজ ও মাজুজদের অত্যাচার ও উৎপীড়নে রোদন করতো আর অন্যদিকে তিব্বত ও চীনের বাসিন্দারাও তাদের উত্তর দিকের আক্রমণ থেকে সুরক্ষিত ছিলো না। ফলে কেবল এই একই উদ্দেশ্যে, অর্থাৎ ইয়াজুজ ও মাজুজ গোত্রগুলোর গোত্রগুলোর আক্রমণ, লুটতরাজ ও অশান্তি সৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য বিভিন্ন এতিহাসিক যুগে কয়েকটি প্রাচীর নির্মিত হয়েছিলো। এই প্রাচীরগুলোর মধ্যে একটি চীনের মহাপ্রাচীর নামে বিখ্যাত৷ এই প্রাচীরটি www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।