বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 08
/ ২৯৪
📝 লেখা 📖 পিডিএফ

হিযকিল আ.-এর যুগ পর্যন্ত আগের মতোই তাদের জংলি স্বভাব বর্বর বৈশিষ্ট্যের অধিকারী ছিলো। যেমন তাদের পূর্বপুরুষেরা তাদের কেন্দ্রভূমিতে থাকাকালে ওইসব বৈশিষ্ট্যের সঙ্গেই ইয়াজুজ ও মাজুজ নামে অভিহিত হতো। এটি প্রকৃতপক্ষে _খোরাসই (কায়খসরুই) ছিলেন যুলকারনাইন__এই দাবিটির একটি অতিরিক্ত প্রমাণ । এতক্ষণ পর্যন্ত ইয়াজুজ ও মাজুজ সম্পর্কে যে-পরিমাণ আলোচনা করা হয়েছে তার সারমর্ম এই যে, তারা কোনো আশ্চর্যজনক গঠনের প্রাণী নয়। মানবজগতের সাধারণ মানুষের মতো তারাও মানুষ এবং হযরত নুহ আ.-এর বংশধর । আর মঙ্গোলিয়া (তাতার)-এর ওইসব জংলি গোত্রকে বলা হতো ইয়াজুজ-মাজুজ, যারা ইউরোপ ও এশিয়ার জাতিগুলো উৎস ও মূল । তাদের প্রতিবেশি জাতি ওই গোত্রগুলোর মধ্যে দুটি বড় গোত্রকে মুগ ও ইউচি বলতো । ফলে গ্রিকরা তাদেরই অনুসরণ করে এদেরকে ম্যাগ ও ম্যাগগ বা ইউগগ বলেছে। আর হিক্রুভাষী ও আরবেরা শব্দ দুটি পরিবর্তন করে তাদেরকে ইয়াজুজ ও মাজুজ নামে স্মরণ করেছে। এখন এতিহাসিক সত্যতাকে শক্তিশালী করার জন্য আরব ইতিহাসবেত্তা, বিশেষজ্ঞ মুহাদ্দিস ও মুফাস্্‌সিরগণের গবেষণামূলক সিদ্ধান্তও প্ৰণিধানযোগ্য । যাতে উপরিউক্ত লাইনগুলোতে যা লেখা হয়েছে তার সত্যায়ন হয়ে যায়। হাফেয ইমাদুদ্দিন বিন কাসির রহ. তার ইতিহাসগ্রন্থ আল-বিদায়া ওয়ান নিহায়ায় লিখেছেন tes 4 23 DRY Ay oy of Elly LS SIA Saad GA) Wb E pb) EPG IAL py yd pi poy 2A pl LS 3) 8 ee) tN or BLS IS) Lb al ay JAY my SPL A Ip iS “মুসনাদ ও সুনানে বর্ণিত হাদিসে এটা আলোচিত হয়েছে যে, হযরত নুহ আ.-এর তিনটি ছেলে ছিলো। তারা হলো সাম, হাম ও ইয়াফেস । সাম আরবদের আদিপিতা, হাম সুদানিদের আদিপিতা এবং ইয়াফেস তুর্কিদের আদিপিতা ৷ ইয়াজুজ ও মাজুজ তুর্কিদেরই একটি গোত্র । তারা মঙ্গোলিয়ার মঙ্গোলি গোত্র । তারা তুর্কিদের অন্য গোত্রগুলোর তুলনায় কাসাসুল কুরআন (৮ম) - ১৪ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।