বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 08
/ ২৯৪
📝 লেখা 📖 পিডিএফ

আক্ৰমণ করে হত্যাযজ্ঞ ও লুটতরাজ চালাতো। অন্যদের ওপর আক্রমণ, উৎপীড়ন ও নির্যাতনই ছিলো তাদের দৈনন্দিন কাজ। তারপর হযরত হিযকিল আ.-এর ভবিষ্যদ্বাণীতে এই সুসংবাদ প্রদান করা হলো যে, ওই সময় নিকটবর্তী যখন এই গোত্রগুলোর আক্রমণ ও লুটতরাজের এই ধারা দীর্ঘকালের জন্য বন্ধ হয়ে যাবে। হিযকিল আ.-এর ভবিষ্যদ্বাণীতে এটাও বলা হয়েছে যে, জুজ উত্তরদিক থেকে হত্যা ও লুটতরাজ করার জন্য আসবে । মাজুজের ওপর এবং দ্বীপবাসীদের ওপর ভীষণ ধ্বংসলীলা আবর্তিত হবে মাজুজের বিরুদ্ধে ইসরাইলিরাও অংশগ্রহণ করবে। এখন যদি আপনি ইতিহাস পাঠ করেন, তবে আপনার সামনে স্পষ্ট হয়ে উঠবে যে, হযরত ইসা আ.-এর জন্মের প্রায় এক হাজার বছর পূর্ব থেকে খাযার সাগর ও কৃষ্ণসাগরের অঞ্চলটি জংলি ও রক্তপিপাসু গোত্রগুলোর কেন্দ্রভূমি ছিলো। এই গোত্রগুলো বিভিন্ন নামে অভিহিত হতো। অবশেষে তাদের মধ্য থেকে একটি প্রতাপশালী গোত্র আত্মপ্রকাশ করে, যারা সাইথিয়ান জাতি নামে প্রসিদ্ধ । এরা মধ্য এশিয়া থেকে কৃষ্ণসাগরের উত্তরতীরবর্তী এলাকা পর্যন্ত বিস্তৃত ছিলো। তারা পার্শ্ববর্তী এলাকাগুলোতে অনবরত আক্রমণ চালাতো এবং সভ্য সম্প্রদায়গুলোর ওপর ধ্বংসযজ্ঞ সৃষ্টি করতো । এই সময়টা ছিলো বাবেল ও নিনাওয়া রাজ্যের উন্নতি এবং আসিরীয় রাজ্যের সূচনাকাল। তারপর খ্রিস্টপূর্ব ৬৫০ সালে তাদের মধ্যে একটি শক্তিশালী গোত্র উন্নৃতির শিখর থেকে অবতরণ করে এবং ইরানের গোটা পশ্চিমাঞ্চলকে ওলট-পালট করে দেয় । তারপর খ্রিস্টপূর্ব ৫২৯ সালে সাইরাস দ্য ঘ্রেটের (কায়খসরু/খোরাসের) আবির্ভাব ঘটে । ওই সময়টাতে খোরাসের হাতে বাবেলের পতন, বন্দি বনি ইসরাইলিদের মুক্তি এবং মেডিয়া ও পারস্যের দুটি একক শক্তিতে পরিণত হতে দেখা যায়। আর পশ্চিমাঞ্চলে সাইথিয়ান গোত্রগুলেরা আক্রমণ বন্ধ করার জন্য খোরাস কর্তৃক ওই প্রাচীরটি নির্মিত হয়, পৌনঃপুনিকভাবে যার উল্লেখ করা হয়েছে। যাইহোক ৷ এসব এতিহাসিক উৎস থেকে এ-কথা প্রমাণিত হয়েছে যে, হযরত হিযকিল আ.-এর ভবিষ্যদ্বাণী অনুসারে ইয়াজুজ ও মাজুজ_ যাদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য খোরাস (যুলকারনাইন) প্রাচীর নির্মাণ করেছিলেন -_এই সাইথিয়ান জাতিই ছিলো। তারা হযরত www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।