বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 08
/ ২৯৪
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন-৮ ২০৫ পশ্চিম পর্যন্ত বিস্তৃত হয়েছে। হিন্দুস্তানে আগমনকারী গোত্রগুলো নিজেদেরকে আর্য জাতি বলে পরিচয় দিয়েছে। মধ্য এশিয়ায় আগত অধিবাসীরা ‘ইরানিয়াহ' বলে নিজেদের পরিচয় দিয়েছে এবং তাদের অঞ্চলকে ‘ইরান’ নামে অভিহিত করেছে। এই গোত্রগুলোই ইউরোপে গিয়ে ‘হান’, ‘গাথ’, ‘ডাত্ডিয়াল' ও অন্যান্য নাম ধারণ করেছে। আর কৃষ্ণসাগর থেকে দানিউব নদী পর্যন্ত যে-এলাকা তার অধিবাসীরা সাইথিয়ান নামে অভিহিত হয়েছে। ইউরোপ ও এশিয়ার এক বিশাল অংশজ্ুড়ে বিস্তৃত গোত্রগুলো রাশান নামে বিখ্যাত হয়েছে। উল্লিখিত গোত্রগুলো তাদের কেন্দ্রভূমি থেকে ছড়িয়ে পড়ার সময় যাযাবর, জংলি ও বেদুইন ছিলো। কিন্তু তারা যখন কেন্দ্রভূমি থেকে বিচ্ছিন্ন হয়ে বিশ্বের বিভিন্ন অংশে পৌছলো, সভ্যতা ও সংস্কৃতির সঙ্গে পরিচয় গড়ে উঠলো বা প্রয়োজনে পড়ে পরিচিত হতে হলো, তখন তারা নতুন নতুন নামে অভিহিত হলো। তারা তাদের কেন্দ্রভূমির আদিম অবস্থা থেকে এতটাই দূরত্বে সরে যায় যে, কেন্দ্রভূমিতে অবস্থানকারী জংলি গোত্ৰগুলো এবং তাদের মধ্যে কোনো ধরনেই সমতাই অবশিষ্ট থাকলো না । বরং একই উৎসমূলের দুটি শাখা একে অন্যের পারস্পরিক শত্রু হয়ে উঠলো এবং সভ্য ও শহুরে সম্প্রদায়গুলোর জন্য তাদের একইবংশীয় জংলি গোত্ৰগুলো স্বতন্ত্র আপদরূপে আবির্ভূত হলো । কারণ, পরবর্তীকালে জংলি গোত্রগুলো সভ্য ও শহুরে সম্প্রদায়গুলোর ওপর আক্রমণ চালাতো, লুটতরাজ ও লুণ্ঠন করতো, তারপর আবার কেন্দ্রভূমির দিকে ফিরে যেতো । যাইহোক । ইতিহাসের পাতাসমূহ এ-কথার সাক্ষী যে, প্রাগৈতিহাসিক যুগ থেকে খ্রিস্টীয় পঞ্চম শতাব্দী পর্যন্ত এই এলাকা থেকে __ যা বর্তমানে মঙ্গোলিয়া-তাতার নামে পরিচিত__এ-ধরনেরই মানবঝড় উদ্বিত হচ্ছিলো ৷ তাদের নিকটতম ও প্রতিবেশী যে-চৈনিক জাতি তাদের দুটি বিরাট গোত্রকে ‘মুগ’ ও ‘ইউচি' বলা হয়। এই মুগ সম্প্রদায়কেই খ্রিস্টপূর্ব প্রায় ছয়শো বছর আগে গ্রিক ভাষায় ‘ম্যাগ’ ও “ম্যাগগ' এবং আরবি ভাষায় ‘মাজুজ 'বলা হয়েছে। আর এই ইউচি সম্প্রদায়কে সম্ভবত গ্ৰিক ভাষায় ‘ইউগগ’ এবং হিক ও আরবি ভাষায় জুজ ও ইয়াজুজ বলা হয়েছে। কিন্তু এই গোত্রগুলো পৃথিবীর বিভিন্ন অংশে ছড়িয়ে গিয়ে বসবাস করতে থাকলো এবং অনেক গোত্র তাদের কেন্দ্রভূমিতে আগের www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।