ভাণ্তারকে যাচাই-বাছাইয়ের কষ্টিপাথরে পরখ করে দুধের দুধ ও পানির পানি পৃথক করে দিয়েছেন, তবে বলা যেতো না, আজ ইসলামকে কী পরিমাণ সমাধানহীন জটিলতার মুখোমুখি হতে হতো । সুতরাং, এসব বিষয় পরিষ্কার হওয়ার পর এখন দেখা যাক ইয়াজুজ ও মাজুজ কোন্ গোত্রের এবং মানবজগতের সঙ্গে সেসব গোত্রের সম্পর্ক কী। এ-বিষয়টি বাস্তবিক পক্ষেই মতভেদের একটি রণক্ষেত্র এবং পৃথিবীর জাতিসত্তসমূহের অনেক জাতিসত্তার ওপর তার বলয় ছড়িয়ে পড়ে। তা ছাড়া সুরা আম্িয়ার 4) 09 0% ০৯৯ ১ ৬/০১ ০১৯৮ 5 “এমনকি যখন ইয়াজুজ-মাজুজকে মুক্ত করে দেয়া হবে এবং তারা প্রতিটি উচ্চ ভূমি থেকে ছুটে আসবে।" আয়াতটির সঙ্গে এ- বিষয়টির গভীর সম্পর্ক রয়েছে। যাইহোক এ-বিষয়ে কিছু লেখার আগে ভূমিকা ও সূচনা হিসেবে এটা জেনে রাখা উচিত যে, মানবজগতের সবদিকে যে-পুলক ও আনন্দ এবং শোভা ও আলো বিরাজ করছে, ভূমণ্ডলের এক চতুর্থাংশ যেভাবে আদম- সন্তানের বসতিতে পূর্ণ এবং সভ্যতা ও সংস্কৃতির জাদুমায়ায় পরিপূর্ণ, তার শুরুটা হয়েছিলো যাযাবর ও মরুভূমিতে বাসবাসকারী গোত্রগুলোর মাধ্যমে; এ গোত্রগুলোই অনেক শতাব্দী অতীত হওয়ার পর এবং নিজেদের কেন্দ্রভূমি থেকে ছড়িয়ে-ছিটিয়ে পড়ার পর সংস্কৃতি ও সভ্যতা সৃষ্টি করেছে এবং সভ্য ও সংস্কৃতিবান জাতি হিসেবে পরিগণিত হয়েছে। ইতিহাস এ-কথার সাক্ষী যে, পৃথিবীর জাতিগুলোর সবচেয়ে বড় উৎস__ যে-উৎস থেকে ঢলের মতো উথলে উঠে মানবজাতি বিস্তৃত, ফলবতী ও ফুলবান হয়েছে এবং বিভিন্ন রাজ্যে ও বিভিন্ন ভূখণ্ডে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে বসতি স্থাপন করেছে__মাত্র দুটি । তার একটি হলো হেজায আর দ্বিতীয়টি হলো চীন-তুর্কিস্তান বা ককেশিয়ার (ককেশাসের) ওই এলাকা, যা উত্তরপূর্বদিকে অবস্থিত এবং ভূপৃষ্ঠের সবচেয়ে উন্নত অংশ বলে পরিগণিত হয়। হেজায ওইসব জাতিসত্তা ও গোত্রের উৎস যারা সামি বংশোদড়ূত বা সেমিটিক জাতিসত্তা নামে আখ্যায়িত । হাজার হাজার বছর ধরে এসব গোত্র ও জাতিসত্তা জল ও বৃক্ষহীন ভূমিতে ঝড়ের মতো জেগে উঠতো এবং বকের মতো পৃথিবীর বিভিন্ন অংশে ছড়িয়ে পড়তো ৷ তারা যাযাবর www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।