বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 08
/ ২৯৪
📝 লেখা 📖 পিডিএফ

যুলকারনাইনের ব্যক্তিত্ব সম্পর্কে আলোচনা করার পর শুরুত্ ত্বপূর্ণ বিষয় হলো ইয়াজুজ-মাজুজকে নির্দিষ্টকরণ। ইসলামের মুফাস্‌সির ও ইতিহাসবেত্তাগণ এ-বিষয়ে বর্ণিত যাবতীয় ভালো-মন্দ রেওয়ায়েতকে উদ্ধৃত করেছেন। সঙ্গে সঙ্গে তারা এ-বিষয়টিও স্পষ্ট করে দিয়েছেন যে, কয়েকটি রেওয়ায়েত ব্যতীত এ-বিষয়ে যাবতীয় বক্তব্যই মনগড়া ও অনর্থক কথাবার্তার সমষ্টি । এগুলো যৌক্তিক ও বর্ণনার দিক থেকে কোনোভাবেই নির্ভরযোগ্য নয় এবং ইসরাইলি রেওয়ায়েতসমূহের অনৰ্থক মিথ্যাচার ছাড়া ভিন্ন কিছু নয় । কিছু বিষয় আছে যা সবগুলো রেওয়ায়েতের মধ্যে পাওয়া যায়। তা হলো এই : ইয়াজুজ-মাজুজ কয়েকটি গোত্রের সমষ্টি; তারা শারীরিক ও সামাজিক দিক থেকে এক অশ্চর্যজনক ও অভিনব জীবনের অধিকারী । যেমন : তাদের দেহের উচ্চতা এক বিঘত বা দেড় বিঘত, বেশি থেকে বেশি হলে এক হাত । আবার তাদের মধ্যে কেউ কেউ অতি দীর্ঘকায়; তাদের কান দুটি এত বড় যে, একটি চাদর আর অপরটি বিছানার কাজ দেয়। তাদের চেহারা চওড়া-চ্যাপ্টা, দেহের সঙ্গে সঙ্গতিহীন। আল্লাহ তাআলা তাদের খাদ্যের জন্য বছরে দুইবার সাগর থেকে বড় বড় মাছ বের করে নিক্ষেপ করেন। মাছগুলোর লেজ ও মাথার দূরত্ব এত দীর্ঘ যে, কেউ একজন দশদিন ও দশরাত একাধারে চলার পরই এই দূরত্ব অতিক্রম করতে পারে। অথবা, তাদের খাদ্য একটি সাপ, যা প্রথমে আশপাশের যাবতীয় স্থলচর প্রাণীকে হজম করে ফেলে। তারপর আল্লাহ তাআলা সাপটিকে সমুদ্রে নিক্ষেপ করেন, ফলে সাপটি সাগরের কয়েক মাইল পৰ্যন্ত যাবতীয় সামুদ্রিক জীব-জত্ত খেলে ফেলে । তারপর আকাশে বিশাল মেঘ জমা হয় আর ফেরেশতা অতিকায় সাপটিকে ওই মেঘের ওপর রেখে দেন। মেঘ সাপটিকে গোত্রগুলোর মধ্যে নিয়ে গিয়ে নিচে ফেলে দেয় । তা ছাড়া ইয়াজুজ-মাজুজ এক ধরনের বারযাখি*** জীব; তারা হযরত আদম আদম আ.-এর ওুঁরসজাত হলেও হযরত হাওয়া আ.-এর গর্ভজাত নয়। *৬ ব্রারযাখ শব্দের অর্থ আড়াল, অন্তরাল, পর্দা এবং মৃত্যু ও কিয়ামতের মধ্যবর্তী অবকাশ । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।