সম্প্রদায়ের ওপর আক্রমণ করতো এবং লুণ্ঠন করে গিরিপথের মধ্য দিয়ে ফিরে যেতো । খোরাস যখন এই এলাকায় পৌছেন তখন এই অভিযোগ উত্থাপন করে এবং আবেদন করে যে, আপনি এই পাহাড় দুটির মধ্যবর্তী গিরিপথে একটি প্রাচীর নির্মাণ করে দিন। খোরাস তাদের আবেদন গ্রহণ করলেন এবং লোহা ও তামা ব্যবহার একটি প্রাচীর নির্মাণ করে দিলেন। গাগ ও মিগাগ অসভ্য (সাইথিয়ান)*** গোত্ৰগুলো তাদের হিংস্রতা ও রক্তপিপাসা সত্ত্বেও খোরাস কর্তৃক নির্মিত প্রাচীরকে ভাঙতে সক্ষম হলো না। তারা প্রাচীরটির ওপর দিয়ে পেরিয়ে এসেও আক্রমণ করতে পারলো না । এইভাবে পাহাড়ের এ-পাশের বসবাসকারীরা সাইথিয়ান গোত্রগুলোর আক্রমণ থেকে নিরাপদ হয়ে গেলো । অসভ্য ও হিংস্র সম্প্রদায়সমূহের আক্রমণ প্রতিরোধ করার জন্য পৃথিবীর বিভিন্ন অংশে ছোট-বড় অনেক প্রাচীর নির্মিত হয়েছে। কিন্তু দুই পাহাড়ের মধ্যবর্তী গিরিপথে লোহা ও তামার মিশ্রণে যে-প্রাচীর নির্মিত হয়েছে, খোরাসের নির্মিত এই প্রাচীর ব্যতীত__যা ককেশিয়া (কোকা বা কোহেকাফ) পর্বতশ্রেণিতে দেখা যায়__এমন প্রাচীর পৃথিবীর বুকে আর কোথাও আবিষ্কৃত হয় নি। সুতরাং, সাক্ষ্য ও দলিল-প্রমাণের ভিত্তিতে এমন দাবি করা যেতে পারে যে, কুরআন মাজিদ যুলকারনাইনের প্রাচীর সম্পর্কে যে-বর্ণনা প্রদান করেছে তার প্রেক্ষিতে খোরাসই হলেন যুলকারনাইন এবং দারইয়ালের গিরিপথের প্রাচীরটিই কুরআনের বিবৃত প্রাচীরের অনুরূপ । ইয়াজুজ-মাজুজ কারা এবং প্রাচীরটির বাস্তবতা কী__এই দুটি অনুসন্ধানযোগ্য বিষয় এখন পর্যন্ত আলোচনায় আসে নি। যুলকারনাইন সম্পর্কে কুরআনের সামঞ্জস্যের এই দিকটি এখনো দলিল-প্রযাণের দাবি রাখে । এ-কারণে নিম্নলিখিত বর্ণনায় উপরিউক্ত দুটি বিষয়ে তৃপ্তিকারর আলোচনা পেশ করা হচ্ছে। এতে আসল সত্যটা তার সার্বিক দিক বিবেচনায় পূর্ণস্তরে পৌছে যাবে। ২৩০ তাদের আরো নাম হলো Scyth. Saka, Sakae, Sai. Iskuzai, www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।